, , ,
শিরোনাম
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন জলিল ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বর মন্ডলের বদলি, হতাশ উজিরপুরবাসী সরকার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে: সারজিস আলম নেছারাবাদে সমবায় সমিতির নামে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাজাপ্রাপ্ত বিশ্বজিৎ গ্রেপ্তার কুয়াকাটায় ২০ দোকানে তালা: জমি বিরোধের আড়ালে দখলের লড়াই, প্রশ্নের মুখে রাজনৈতিক প্রভাব অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে, থাকবে কিউআর কোড ও রুট নির্ধারণ পিরোজপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় ৭ বছরের কারাদণ্ড এআই দিয়ে ভুয়া র‍্যাব কর্মকর্তা সেজে কিশোরীকে ‘ধর্ষণ’, যুবক গ্রেফতার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত পিরোজপুরে অস্ত্র, গুলি ও গাঁজাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কেডিসিতে আওয়ামীলীগ নেত্রী পারুর রমরমা মাদক ব্যবসা, ধ্বংসের মুখে যুবসমাজ

বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কেডিসিতে আওয়ামীলীগ নেত্রী পারুর রমরমা মাদক ব্যবসা, ধ্বংসের মুখে যুবসমাজ

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

বরিশাল সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের কেডিসি (KDC) এলাকায় একাধিক মাদক মামলার আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেত্রী পারু বেগমের বেপরোয়া মাদক ব্যবসায় অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। তার এই মাদক সাম্রাজ্যের কারণে ধ্বংসের মুখে পড়ছে এলাকার যুবসমাজ ও উদীয়মান তরুণরা।

​স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কেডিসি ও এর আশপাশের এলাকায় একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট পরিচালনা করছেন পারু এবং তার ছেলে রুবেল। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর খাতায় একাধিক মাদক মামলা থাকা সত্ত্বেও থামছে না তার এই অপতৎপরতা।

রাজনৈতিক প্রভাব এবং স্থানীয় অসাধু চক্রের ছত্রছায়ায় তিনি প্রতিনিয়ত ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য বিক্রি ও সরবরাহ করছেন বলে অভিযোগ উঠেছে।

​এলাকাবাসীর সূত্রে জানা যায়, পারুর মাদক আস্তানায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে কিশোর ও যুবকরা ভিড় জমায়।

মাদক কেনার টাকা জোগাড় করতে গিয়ে এলাকায় দিন দিন চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। স্কুল-কলেজের শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম ব্যাপকভাবে মাদকে আসক্ত হয়ে পড়ায় চরম উদ্বিগ্ন ও দিশেহারা হয়ে পড়েছেন অভিভাবকেরা।

​প্রতিবাদ করলে উল্টো ভয়ভীতি দেখানো ও হয়রানির শিকার হতে হয় বলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয় বাসিন্দা জানান। তারা বলেন, পারুর মাদক ব্যবসার কারণে পুরো এলাকার পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে।

​এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী অভিভাবকেরা দ্রুত কেডিসি এলাকার এই চিহ্নিত মাদক সিন্ডিকেট গুঁড়িয়ে দিতে এবং একাধিক মামলার আসামি পারুসহ জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে র্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost