, , ,
শিরোনাম
ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বর মন্ডলের বদলি, হতাশ উজিরপুরবাসী সরকার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে: সারজিস আলম নেছারাবাদে সমবায় সমিতির নামে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাজাপ্রাপ্ত বিশ্বজিৎ গ্রেপ্তার কুয়াকাটায় ২০ দোকানে তালা: জমি বিরোধের আড়ালে দখলের লড়াই, প্রশ্নের মুখে রাজনৈতিক প্রভাব অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে, থাকবে কিউআর কোড ও রুট নির্ধারণ পিরোজপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় ৭ বছরের কারাদণ্ড এআই দিয়ে ভুয়া র‍্যাব কর্মকর্তা সেজে কিশোরীকে ‘ধর্ষণ’, যুবক গ্রেফতার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত পিরোজপুরে অস্ত্র, গুলি ও গাঁজাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার ববি ছাত্রদল নেতাদের বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও লুটের অভিযোগ
গেন্ডারিয়ায় এলোপাতাড়ি গুলিতে পথচারী নারীসহ ৩ জন গুলিবিদ্ধ

গেন্ডারিয়ায় এলোপাতাড়ি গুলিতে পথচারী নারীসহ ৩ জন গুলিবিদ্ধ

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে এক নারীসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

গুলিবিদ্ধরা হলেন, পথচারী আশা আকতার (২০), সিয়াম (১৮) ও চা—দোকানি আলমগীর (৩৩)।

তাদের হাসপাতালে নিয়ে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র করে এলোপাতাড়ি গুলিতে তারা গুলিবিদ্ধ হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশার ডান পায়ে গুলি লাগে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

গেন্ডারিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে করাতীটোলা এলাকায় মাদকদ্রব্যের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির ৪০ নম্বর ওয়ার্ডের সক্রিয় সদস্য মো. মনির হোসেন ও তার ভাগিনা রাসেলের সঙ্গে অটো সজলের চাচা রাসেলের বিরোধের ঘটনা ঘটে। একপর্যায়ে তাকে মারধরের পর বিদ্যুৎ সংযোগ বন্ধ করে মনির হোসেনের কাছে থাকা অবৈধ পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় আয়েশা, রুবেল ও রাসেল নামে তিনজন গুলিবিদ্ধ হন। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost