, , ,
শিরোনাম
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন জলিল ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বর মন্ডলের বদলি, হতাশ উজিরপুরবাসী সরকার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে: সারজিস আলম নেছারাবাদে সমবায় সমিতির নামে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাজাপ্রাপ্ত বিশ্বজিৎ গ্রেপ্তার কুয়াকাটায় ২০ দোকানে তালা: জমি বিরোধের আড়ালে দখলের লড়াই, প্রশ্নের মুখে রাজনৈতিক প্রভাব অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে, থাকবে কিউআর কোড ও রুট নির্ধারণ পিরোজপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় ৭ বছরের কারাদণ্ড এআই দিয়ে ভুয়া র‍্যাব কর্মকর্তা সেজে কিশোরীকে ‘ধর্ষণ’, যুবক গ্রেফতার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত পিরোজপুরে অস্ত্র, গুলি ও গাঁজাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
বর্তমান সরকার দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নিরলস কাজ করছে-গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

বর্তমান সরকার দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নিরলস কাজ করছে-গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

Reporter
প্রতিবেদক : জাকির হোসেন কাজী,
প্রকাশিত : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি বলেছেন বিগত সরকার গত ১৭ বছরে এ দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। বর্তমান সরকার ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নিরলস কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নে সপ্তাহের সাতদিনই সরকার নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছে। গত ছয় মাসে দুঃস্থ ভাতা, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণসহ নানা উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে ভাণ্ডারিয়া পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)—র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জুলাই আন্দোলনের শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, “গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে আমাদের অনেক নেতাকর্মীকে প্রাণ দিতে হয়েছে। জনগণের ভোট বিপ্লবের মাধ্যমে সব ষড়যন্ত্র নস্যাৎ করে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে।”

পিরোজপুর জেলার উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, পিরোজপুরে অতীতে সংঘটিত বিভিন্ন অনিয়মের অবসান ঘটিয়ে বন্ধ থাকা সব উন্নয়নকাজ শিগগিরই পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সামাজিক নিরাপত্তার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশ থেকে মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং ও সন্ত্রাস নির্মূল করে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “রাজনীতিতে নিজে কী পেলেন—তা না ভেবে সমাজ ও রাষ্ট্রকে কী দিতে পারলেন, তা ভাবুন। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সমুন্নত রেখে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।”

ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল, পৌর বিএনপির আহ্বায়ক আ. মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব এবং সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মল্লিক জোমাদ্দার।

আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost