, , ,
পাথরঘাটায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজারসহ ৪ জন আটক

পাথরঘাটায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজারসহ ৪ জন আটক

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুইটি ড্রেজারসহ চারজনকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টায় লিখিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত।

সোমবার দুপুর ২টার দিকে পাথরঘাটা থানাধীন বলেশ্বর নদীতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা।

আটক ব্যক্তিরা হলেন, পাথরঘাটার রূপধন গ্রামের মো. আলামিন (৩২), বরগুনার ডেমা গুলিশাখালী গ্রামের মো. সোহেল (২২) ও মো. আলামিন (২৬) এবং পাথরঘাটার বাইনচটকি গ্রামের মো. ছগির (৩৫)।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত জানান, অভিযানের সময় বলেশ্বর নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুইটি ড্রেজারসহ চারজনকে আটক করা হয়। জব্দ করা ড্রেজার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, নদী তীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা অবৈধ বালু উত্তোলনের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost