, , ,
শিরোনাম
কাঠালিয়ায় পাথরবোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস, আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ কাউনিয়ায় বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি ‘মান্না সুমন’ আটক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার বিলুপ্ত হলো র‍্যাব,সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা মেহেন্দিগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ ৬ মাদক- -কারবারি-আটক কাজিরহাটে ১০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক বরিশালের জিয়া সড়কে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চেক জালিয়াতির মামলায় নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর কারাদণ্ড
কাউনিয়ায় বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি ‘মান্না সুমন’ আটক

কাউনিয়ায় বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি ‘মান্না সুমন’ আটক

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

বরিশাল নগরীর কাউনিয়া থানার মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি মান্না সুমন ওরফে মো. সুমন হাওলাদারকে (৪০) আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) ভোর সাড়ে ৬টার দিকে কাউনিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ আভিযানিক দল মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, আটক সুমন হাওলাদার বরিশাল নগরীর পলাশপুর এলাকায় মাদক ব্যবসার সঙ্গে দীর্ঘদিন জড়িত বলে পুলিশের কাছে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

আটক সুমন হাওলাদার বরিশাল জেলার কাউনিয়া থানার মোহাম্মদপুর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি নুর ইসলাম হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost