বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন

শিরোনাম
স্ত্রীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন স্বামী ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়লো প্রাইভেট কার পড়া না পারায় অষ্টম শ্রেণির ছাত্রীকে মারধর, অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি ব্রিজে রডের বদলে বাঁশের কঞ্চি, ভেঙে ফেলার নির্দেশ প্রকৌশলীর পটুয়াখালীতে ভুয়া চিকিৎসক হারুনের আপত্তিকর ছবি ভাইরাল নিষেধাজ্ঞা উপেক্ষা করে রেণু পোনা আহরণ, হুমকিতে জীববৈচিত্র্য লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের মঠবাড়িয়ায় জ্বালানি তেলের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি পিরোজপুরে হাইওয়ে মাস্টার প্ল্যান (HMP)-২০৪০ বিষয়ক অংশীজন সভা অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের একান্ত সহকারী সচিব হলেন হুমায়ুন রশিদ কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ মেহেন্দিগঞ্জ অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার, গাঁজাসহ গ্রেপ্তার ২ কাজিরহাটে যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামী ৯ বছর পর গ্রেফতার হিজলায় দুরবৃত্তের দেয়া আগুনে ঝলসে গেল গোয়ালঘর বাঁচাতে গিয়ে নিজেই অগ্নিদগ্ধ ইউপি চেয়ারম্যান ও মৎস্য কর্মকর্তার যোগসাজশে মেহেন্দিগঞ্জে রাতের আধারে জেলেদের চাল পাচারের অভিযোগ হিজলায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি: ‘জরুরি সেবা’র নামে গ্রাহক হয়রানির অভিযোগ মঠবাড়িয়ায় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অনুপস্থিত  কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি
মঠবাড়িয়ায় জ্বালানি তেলের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

মঠবাড়িয়ায় জ্বালানি তেলের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

প্রতিবেদক : মো: মনির আকন

পিরোজপুরের  মঠবাড়িয়ায় জ্বালানি তেলের তীব্র সংকটের প্রতিবাদে এবং তেল সরবরাহের দাবিতে পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রাহকরা। আজ বৃহস্পতিবার দুপু‌রে তুষখালী ইউনিয়নের হাওলাদার ফিলিং স্টেশনের সামনে বিক্ষুব্ধ জনতা ও পরিবহন শ্রমিকরা রাস্তা বন্ধ করে দিলে ঢাকা, বরিশাল ও খুলনাসহ বিভিন্ন দূরপাল্লার রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রায় ৩ ঘণ্টা পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)আকলিমা আক্তারের আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরেই মঠবাড়িয়ার  জ্বালানি তেলের (ডিজেল ও অকটেন) তীব্র সংকট চলছিল। বৃহস্প‌তিবার সকালে হাওলাদার ফিলিং স্টেশনে তেল পাওয়ার আশায় কয়েকশ মোটরসাইকেল ও পরিবহন চালক ভিড় করেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল না পাওয়ায় এবং পাম্প কর্তৃপক্ষ তেল নেই বলে জানালে ক্ষোভ ফেটে পড়ে উপস্থিত জনতা।এতে রাস্তার দুপাশে শত শত যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স আটকা পড়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়।
খবর পেয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকলিমা আক্তার থানা পুলিশসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি আন্দোলনকারীদের সাথে কথা বলেন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত তেল সরবরাহের ব্যবস্থা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com