বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

শিরোনাম
হিজলায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি: ‘জরুরি সেবা’র নামে গ্রাহক হয়রানির অভিযোগ মঠবাড়িয়ায় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অনুপস্থিত  কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ১৬ বছর পর কাউখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি কম ‘বৈশাখী চাঁদা’ না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ মৎস্যজীবী দলের নেতার বিরুদ্ধে আগৈলঝাড়ায় রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই পটুয়াখালীতে সালিসে বিপক্ষে কথা বলায় যুবককে কুপিয়ে হত্যা, চাচাতো ভাই গ্রেপ্তার খালের পাড়ে পড়ে নৌ অ্যাম্বুলেন্স ‘স্বপ্নযাত্রা’, চালু হয়নি একদিনও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র কাজিরহাট ভাসান চড়ে মাদক সেবনে ধ্বংসের পথে যুবসমাজ  মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত বিস্ফোরণে উড়ে গেল ভবনের দরজা-জানালা, বাবা-ছেলে গুরুতর আহত মেহেন্দিগঞ্জে নসিমন উল্টে চালকের মৃত্যু: ১৯ বছরেই নিভে গেল মেহেদীর জীবনপ্রদীপ বাকেরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় নববর্ষ উদযাপন বরিশাল কুখ্যাত মাদক ব্যবসায়ী কিসলু ইয়াবা নগদ টাকা সহ পুলিশের খাঁচায় আটক হোটেল ব্যবসার আড়ালে মাদক ও অসামাজিক কার্যকলাপ: বরিশালে অভিযানে মালিকসহ আটক ৬ বরিশালে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু আগৈলঝাড়ায় জরাজীর্ণ সেতু, বাঁশ দিয়ে জোড়াতালিতে চলছে পারাপার
মঠবাড়িয়ায় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অনুপস্থিত 

মঠবাড়িয়ায় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অনুপস্থিত 

পিরোজপুরের মঠবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে এবারের পরীক্ষায় মোট নিবন্ধিত শিক্ষার্থীর তুলনায় উপস্থিতির হার ছিল লক্ষ্যণীয়ভাবে কম। আজ ​বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত স্থানীয় দুইটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্র দুটি হলো সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও খাসমহল লতীফ ইনস্টিটিউট।
​উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১,০৬৯ জন শিক্ষার্থী আবেদন করেছিল। তবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে মাত্র ৫১০ জন। বাকি ৫৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল। যা মোট পরীক্ষার্থীর অর্ধেকেরও বেশি।
​পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলো পরিদর্শন করেন সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন হতে দেখা গেছে। অভিভাবকদের ভিড় থাকলেও কেন্দ্রের ভেতরে ছিল সুশৃঙ্খল পরিবেশ।
এদিকে শিক্ষার্থীর অভিভাবক এরিন জামান অহনার মা বলেন, তিন মাস বিলম্বে পরীক্ষা হওয়ায় আমার মেয়ে শেষ পর্যন্ত অংশ নিতে পারল না। এরই মধ্যে তাকে বরিশালের একটি স্কুলে ভর্তি করিয়ে দেওয়ায় যাতায়াত ও অন্যান্য সমস্যার কারণে সে পরীক্ষায় উপস্থিত হতে পারেনি।
​এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনসুর হেলাল বলেন, আমরা অত্যন্ত স্বচ্ছ ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার সব ধরনের প্রস্তুতি নিয়েছিলাম। পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হয়েছে। পরীক্ষায় মোট অংশগ্রহণকারী ১,০৬৯জনের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে  ৫১০ জন, অনুপস্থিত ৫৫৯জন। অনেক ক্ষেত্রে পারিবারিক স্থানান্তর বা অন্য কোনো কারণে শিক্ষার্থীরা অনুপস্থিত থাকতে পারে।
​বিকেলে পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীরা হাসিমুখে কেন্দ্র ত্যাগ করে। তবে বড় একটি অংশের অনুপস্থিতি নিয়ে স্থানীয় শিক্ষা সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com