বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

শিরোনাম
স্ত্রীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন স্বামী ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়লো প্রাইভেট কার পড়া না পারায় অষ্টম শ্রেণির ছাত্রীকে মারধর, অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি ব্রিজে রডের বদলে বাঁশের কঞ্চি, ভেঙে ফেলার নির্দেশ প্রকৌশলীর পটুয়াখালীতে ভুয়া চিকিৎসক হারুনের আপত্তিকর ছবি ভাইরাল নিষেধাজ্ঞা উপেক্ষা করে রেণু পোনা আহরণ, হুমকিতে জীববৈচিত্র্য লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের মঠবাড়িয়ায় জ্বালানি তেলের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি পিরোজপুরে হাইওয়ে মাস্টার প্ল্যান (HMP)-২০৪০ বিষয়ক অংশীজন সভা অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের একান্ত সহকারী সচিব হলেন হুমায়ুন রশিদ কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ মেহেন্দিগঞ্জ অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার, গাঁজাসহ গ্রেপ্তার ২ কাজিরহাটে যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামী ৯ বছর পর গ্রেফতার হিজলায় দুরবৃত্তের দেয়া আগুনে ঝলসে গেল গোয়ালঘর বাঁচাতে গিয়ে নিজেই অগ্নিদগ্ধ ইউপি চেয়ারম্যান ও মৎস্য কর্মকর্তার যোগসাজশে মেহেন্দিগঞ্জে রাতের আধারে জেলেদের চাল পাচারের অভিযোগ হিজলায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি: ‘জরুরি সেবা’র নামে গ্রাহক হয়রানির অভিযোগ মঠবাড়িয়ায় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অনুপস্থিত  কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি
লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ রাত থেকেই এই যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন তিনি।

পোস্টে ট্রাম্প বলেন, ‘আমি এইমাত্র লেবাননের অত্যন্ত শ্রদ্ধেয় প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা করেছি। এই দুই নেতা সম্মত হয়েছেন যে, তাদের দেশগুলোর মধ্যে শান্তি অর্জনের লক্ষ্যে তারা আজ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় (ইএসটি) বিকেল ৫টা (বাংলাদেশ সময় রাত ৩টা) থেকে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু করবেন।’

তিনি বলেন, ‘গত মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে দীর্ঘ ৩৪ বছর পর দেশ দু’টি প্রথমবারের মতো বৈঠকে বসেছিল। আমি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান রেজিন কেইনকে নির্দেশ দিয়েছি, যাতে তারা ইসরায়েল ও লেবাননের সঙ্গে মিলে স্থায়ী শান্তি স্থাপনের জন্য কাজ করেন।’

দ্বিতীয় বার ক্ষমতা গ্রহণের পর বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ থামানো ও শান্তি প্রতিষ্ঠায় নিজের কৃতিত্ব দাবি করে ট্রাম্প আরও বলেন, ‘বিশ্বজুড়ে ৯টি যুদ্ধের সমাধান করা আমার জন্য সম্মানের বিষয় ছিল এবং এটি হবে আমার ১০ম, তাই চলুন, কাজটা শেষ করি!’

সূত্র: আলজাজিরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com