শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
কাজিরহাট বাজার খাজনা মুক্ত ঘোষণা, ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান বরিশালে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ দরিদ্রকে সহায়তা করায় ফার্মেসি বন্ধ হরমুজ প্রণালি খুলে দিল ইরান ভাণ্ডারিয়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সরকারি কবরস্থান পরিদর্শন করেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি বাবুগঞ্জে সাপে কাটা যুবকের মৃত্যু, দাফন না করে ঝাড়ফুঁক চেষ্টা চলছে বরিশালে ছাত্রলীগ কর্মীদের ঝটিকা মিছিল স্কুলের টিউবওয়েলে বিষ, অল্পের জন্য রক্ষা শিক্ষক-শিক্ষার্থীরা ভোলায় সরকারি নির্দেশ অমান্য করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা আগামী ৫ দিন বৃষ্টির পাশাপাশি বাড়বে গরমের তীব্রতা নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ বাকেরগঞ্জে অসহায় ভ্যান চালকের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ স্ত্রীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন স্বামী ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়লো প্রাইভেট কার পড়া না পারায় অষ্টম শ্রেণির ছাত্রীকে মারধর, অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি ব্রিজে রডের বদলে বাঁশের কঞ্চি, ভেঙে ফেলার নির্দেশ প্রকৌশলীর পটুয়াখালীতে ভুয়া চিকিৎসক হারুনের আপত্তিকর ছবি ভাইরাল নিষেধাজ্ঞা উপেক্ষা করে রেণু পোনা আহরণ, হুমকিতে জীববৈচিত্র্য লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
স্কুলের টিউবওয়েলে বিষ, অল্পের জন্য রক্ষা শিক্ষক-শিক্ষার্থীরা

স্কুলের টিউবওয়েলে বিষ, অল্পের জন্য রক্ষা শিক্ষক-শিক্ষার্থীরা

প্রতিবেদক : টাইমস ডেক্স

স্কুলের টিউবওয়েলের মধ্যে বিষ ঢেলে দিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। ফলে ভাগ্যক্রমে প্রাণে রক্ষা পেয়েছেন একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব মোহনকাঠী প্রাথমিক বিদ্যালয়ে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই স্কুলের গভীর নলকূপের (টিউবওয়েল) মধ্যে অজ্ঞাতনামা দুর্বত্তরা বিষ ঢেলে রাখে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ওই টিউবওয়েল থেকে পানি আনতে গেলে পানির কালার (রং) দেখে তাদের সন্দেহ হয়। পরবর্তীতে বিষয়টি ছড়িয়ে পরলে পানির গন্ধ থেকে স্থানীয়রা নিশ্চিত হন টিউবওয়েলের মধ্যে বিষ ঢেলে রাখা হয়েছে।

খবর পেয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষার মাধ্যমে টিউবওয়েলের মধ্যে বিষ ঢেলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং উৎকণ্ঠার বিষয়।

একইসাথে এটি একটি ন্যাক্কারজনক এবং ক্ষমার অযোগ্য অপরাধ। যদি সঠিক সময়ে ঘটনা উদঘাটন না হতো তাহলে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের প্রাণ বিপর্যয়ের হুমকি হতে পারতো।

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিক জানিয়েছেন, ন্যাক্কারজনক ঘটনাটি শুনে আমি নিজেই হতবাক হয়ে গেছি। ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com