শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
কাজিরহাট বাজার খাজনা মুক্ত ঘোষণা, ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান বরিশালে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ দরিদ্রকে সহায়তা করায় ফার্মেসি বন্ধ হরমুজ প্রণালি খুলে দিল ইরান ভাণ্ডারিয়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সরকারি কবরস্থান পরিদর্শন করেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি বাবুগঞ্জে সাপে কাটা যুবকের মৃত্যু, দাফন না করে ঝাড়ফুঁক চেষ্টা চলছে বরিশালে ছাত্রলীগ কর্মীদের ঝটিকা মিছিল স্কুলের টিউবওয়েলে বিষ, অল্পের জন্য রক্ষা শিক্ষক-শিক্ষার্থীরা ভোলায় সরকারি নির্দেশ অমান্য করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা আগামী ৫ দিন বৃষ্টির পাশাপাশি বাড়বে গরমের তীব্রতা নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ বাকেরগঞ্জে অসহায় ভ্যান চালকের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ স্ত্রীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন স্বামী ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়লো প্রাইভেট কার পড়া না পারায় অষ্টম শ্রেণির ছাত্রীকে মারধর, অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি ব্রিজে রডের বদলে বাঁশের কঞ্চি, ভেঙে ফেলার নির্দেশ প্রকৌশলীর পটুয়াখালীতে ভুয়া চিকিৎসক হারুনের আপত্তিকর ছবি ভাইরাল নিষেধাজ্ঞা উপেক্ষা করে রেণু পোনা আহরণ, হুমকিতে জীববৈচিত্র্য লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
দরিদ্রকে সহায়তা করায় ফার্মেসি বন্ধ
বিপাকে ব্যবসায়ী

দরিদ্রকে সহায়তা করায় ফার্মেসি বন্ধ

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

পটুয়াখালীর কলাপাড়ায় মানবিক কারণে কম দামে ওষুধ বিক্রি করাকে কেন্দ্র করে “প্রগতি মেডিকেল হল” নামের একটি ফার্মেসি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে কেমিস্ট অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশনের নেতাদের বিরুদ্ধে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে সমিতির আল্টিমেটামের পর দোকানটি বন্ধ রাখা হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে অসহায় এক ভিক্ষুক একটি ভিটামিন সিরাপ কিনতে প্রগতি মেডিকেল হলে যান। প্রয়োজনীয় টাকা না থাকায় দোকানটির পরিচালক সুদীপ্ত পাল মানবিক বিবেচনায় সিরাপটি মাত্র ১০০ টাকায় দেন। এ ঘটনাতেই ক্ষুব্ধ হয়ে সমিতির নেতারা একদিনের জন্য ফার্মেসি বন্ধ রাখার নির্দেশ দেন বলে অভিযোগ ওঠে। নির্দেশ অমান্য করলে বড় অঙ্কের জরিমানার হুঁশিয়ারিও দেওয়া হয়।

এ বিষয়ে সুদীপ্ত পাল বলেন, “একজন অসহায় মানুষকে সহায়তা করতেই কম দামে ওষুধ দিয়েছি। কিন্তু এ কারণে দোকান বন্ধ রাখতে বাধ্য করা হয়েছে, যা খুবই দুঃখজনক।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন কলাপাড়া কেমিস্ট অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম খলিল। তিনি দাবি করেন, “সমিতি কোনো দোকান বন্ধ করার নির্দেশ দেয়নি। প্রগতি মেডিকেল হল ভেজাল ওষুধ বিক্রির দায় স্বীকার করে নিজেরাই একদিনের জন্য দোকান বন্ধ রেখেছে।”
তিনি আরও বলেন, “সহানুভূতির কারণে ওষুধ দিতে চাইলে সেটি বিনামূল্যে দেওয়া উচিত ছিল, কিন্তু তারা টাকা নিয়েছে।”

অন্যদিকে, কলাপাড়ার আরেক ফার্মেসি “ফাতেমা মেডিকেল হল”-এর মালিক মোশাররফ হোসেন অভিযোগ করেন, সমিতির পক্ষ থেকে আগে তার কাছ থেকেও প্রায় ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি বলেন, “ওষুধের এমআরপি বেশি থাকায় আমরা অনেক সময় কম দামে বিক্রি করতে চাই। কিন্তু সমিতি এতে বাধা দেয়।”

একাধিক ফার্মেসি মালিক অভিযোগ করেছেন, সমিতির মাধ্যমে একটি সিন্ডিকেট তৈরি করে চাপ সৃষ্টি করা হচ্ছে। সমিতির সিদ্ধান্তের বিরুদ্ধে গেলে জরিমানার মুখে পড়তে হচ্ছে। এ অবস্থায় তারা সরকারি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, “কোনো সমিতি বা সংগঠনের কোনো প্রতিষ্ঠান বন্ধ বা সিলগালা করার আইনগত ক্ষমতা নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com