শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
বাকেরগঞ্জে অসহায় ভ্যান চালকের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ স্ত্রীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন স্বামী ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়লো প্রাইভেট কার পড়া না পারায় অষ্টম শ্রেণির ছাত্রীকে মারধর, অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি ব্রিজে রডের বদলে বাঁশের কঞ্চি, ভেঙে ফেলার নির্দেশ প্রকৌশলীর পটুয়াখালীতে ভুয়া চিকিৎসক হারুনের আপত্তিকর ছবি ভাইরাল নিষেধাজ্ঞা উপেক্ষা করে রেণু পোনা আহরণ, হুমকিতে জীববৈচিত্র্য লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের মঠবাড়িয়ায় জ্বালানি তেলের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি পিরোজপুরে হাইওয়ে মাস্টার প্ল্যান (HMP)-২০৪০ বিষয়ক অংশীজন সভা অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের একান্ত সহকারী সচিব হলেন হুমায়ুন রশিদ কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ মেহেন্দিগঞ্জ অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার, গাঁজাসহ গ্রেপ্তার ২ কাজিরহাটে যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামী ৯ বছর পর গ্রেফতার হিজলায় দুরবৃত্তের দেয়া আগুনে ঝলসে গেল গোয়ালঘর বাঁচাতে গিয়ে নিজেই অগ্নিদগ্ধ ইউপি চেয়ারম্যান ও মৎস্য কর্মকর্তার যোগসাজশে মেহেন্দিগঞ্জে রাতের আধারে জেলেদের চাল পাচারের অভিযোগ হিজলায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি: ‘জরুরি সেবা’র নামে গ্রাহক হয়রানির অভিযোগ মঠবাড়িয়ায় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অনুপস্থিত 
বাকেরগঞ্জে অসহায় ভ্যান চালকের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ

বাকেরগঞ্জে অসহায় ভ্যান চালকের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় আদালতের নির্দেশ না মেনে অসহায় এক ভ্যান চালকের ১৮ দশমিক ৬শতাংশ জমি ক্ষমতাসীন দলের একজন নেতার সহযোগীতায় প্রতিপক্ষরা দখল করে ঘর তুলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জমি দখলে নেতৃত্ব দিয়েছেন বিএনপি নেতা সিদ্দিক আকন।

উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বরিয়া গ্রামে গত ১১ এপ্রিল ভোর রাত ৫ টায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জমির মালিক অলিউর রহমান ঘটনার দিন বাকেরগঞ্জ থানায় ৯জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন বড়িয়া গ্রামের মৃত বেল্লাত মিলের পুত্র কালাম মীর, সালাম মীর, আনোয়ার মীর, আউয়াল মীর ও মৃত ওয়ারেস আকনের পুত্র ছিদ্দিক আকন।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বরিয়া মৌজার এসএ ৫৪২ নম্বর খতিয়ানের ২১৪, ৩৬ নম্বর দাগের ১৮ দশমিক ৬ শতাংশ জমির মালিক বরিয়া গ্রামের মৃত হোসেন আলী মীরের পুত্র অলিউর রহমান। ভূমিদস্যু কালাম মীররা ভুয়া কাগজপত্র দেখিয়ে ওই জমি দখল করতে গেলে অলিউর রহমান বরিশালের বাকেরগঞ্জ সিনিয়র সহকারি জজ আদালতে মামলা দায়ের করলে (দেং মোং নং-৬২/২০০৫) আদালতের বিজ্ঞ বিচারক জমি বন্টন করে দেয়।

অলিউর রহমানের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল ভোর রাতে কালাম মীর ও ছিদ্দিক আকনরা ২৫-৩০ জনকে নিয়ে টিন, কাঠ খুঁটিসহ অলিউরের জমিতে জোরপূর্বক প্রবেশ করে। এ সময় তিনি বাঁধা দিতে গেলে সিদ্দিক আকন লোহার রড দিয়ে তাকে হত্যার চেষ্টা করে। পরে তাঁরা জমির পশ্চিম পাশের জমি দখল করে সেখানে একটি টিনের ঘর তোলে।

বিষয়টি বাকেরগঞ্জ থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকেসহ প্রতিপক্ষকে কাগজপত্র নিয়ে থানায় হাজির হতে বলেন।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার কেএম সোহেল রানা বলেন, জমি দখলের ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ একটি টিম পাঠানো হয়েছিল। ওই জমি যে অবস্থায় আছে, সে অবস্থায় থাকবে। স্থানীয়ভাবে কাগজপত্র যাচাই-বাছাই সাপেক্ষে মালিকানার বিষয়টি নির্ধারণ করে উভয়পক্ষকে সমঝোতার জন্য বলা হয়েছে। স্থানীয়ভাবে সমঝোতায় ব্যর্থ হলে আদালতের নির্দেশক্রমে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com