মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

শিরোনাম
বরিশালে ৮ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা ২ লাখ ৮২ হাজার মেহেন্দিগঞ্জে বজ্রপাতের ঘটনায় ৭ জন হাসপাতালে ভর্তি বাবুগঞ্জে স্ত্রীর স্বীকৃতির দাবিতে কলেজছাত্রীর অনশন পায়রা বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত তালতলীতে বিতর্কিত পুলিশ সদস্যদের পদোন্নতিতে ক্ষোভ: ছাত্রদল নেতা হাফিজুর রহমানের বিচার দাবি বরিশালে মেঘনার পাড় থেকে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার টাকা তুলতে বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির বৃদ্ধ পার্সেলে বোমা বিস্ফোরিত, ভ্যানচালক আহত গুরুত্বপূর্ণ স্থাপনায় কড়া নিরাপত্তা, ‘হুমকি নেই’ বলছে র‍্যাব উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, এক বছরের কারাদণ্ড কাউখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শায়েস্তাবাদে ষাড় জবাই নিয়ে গুজব: প্যানেল চেয়ারম্যান ফরহাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ আগামী দুইদিন ৮ বিভাগেই কালবৈশাখীর শঙ্কা কাজিরহাটে দৃষ্টিনন্দন নির্মানাধীন ব্রীজের মালামাল চুরি হচ্ছে। নেই কোন আইনি প্রতিক্রিয়া কাউখালী ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, প্রায় ২ লক্ষ টাকা লোপাট ভোলায় পর্ন কনটেন্ট তৈরির অভিযোগে চক্রের ৫ সদস্য গ্রেফতার গলাচিপায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার বরিশালে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ৫ ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ১৪ ঝালকা‌ঠি‌তে ঘরের নিচে চাপা প‌রে চার বছরের শিশু নিহত
মেহেন্দিগঞ্জে বজ্রপাতের ঘটনায় ৭ জন হাসপাতালে ভর্তি

মেহেন্দিগঞ্জে বজ্রপাতের ঘটনায় ৭ জন হাসপাতালে ভর্তি

প্রতিবেদক : এস এম শাহ আলম

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বজ্রপাত ও তীব্র বিদ্যুৎ চমকানোর ঘটনায় অন্তত ৭ জন অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

জানা গেছে, উপজেলার দাঁদপুর তেমুহানি মাধ্যমিক বিদ্যালয়ের নিকটবর্তী এলাকায় আকস্মিক বজ্রপাতের ঘটনায় স্থানীয় কয়েকজন গুরুতরভাবে ট্রমাটাইজড হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, ভর্তিকৃতদের মধ্যে কয়েকজনের শ্বাসকষ্ট দেখা দিলে জরুরি ভিত্তিতে অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হয়। কিন্তু হাসপাতালে মাত্র একটি অক্সিজেন সিলিন্ডার থাকায় বর্তমানে একজন রোগীকেই অক্সিজেন দেওয়া সম্ভব হচ্ছে, যা নিয়ে স্বজনদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

আহতদের পরিবারের সদস্যরা সকলের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও জরুরি সেবার ঘাটতি থাকায় রোগীদের ভোগান্তি বাড়ছে।

এ ঘটনায় এলাকাবাসী স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com