, , ,
শিরোনাম
বরিশাল কোর্টের মহুরি নুরুজ্জামান হত্যা মামলার পলাতক আসামি নাসিমা ঢাকায় গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৪ মুলাদীতে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসাশিক্ষককে গণপিটুনির অভিযোগ বরিশাল নগরীতে মসজিদের সামনেই রেকটিফাইড স্পিরিটের মাদক ব্যবসা,তদন্তের আশ্বাস ডিএনসির কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী কাঞ্চন পার্কের পাশে ৬তলা বাণিজ্যিক ভবন নির্মাণ নিয়ে প্রশ্ন, অনুমোদন না পাওয়ার আগেই কাজের অভিযোগ শিক্ষার্থীদের দিয়ে মিড ডে মিলের ডিম সেদ্ধ, গরম পানিতে দগ্ধ চতুর্থ শ্রেণির ছাত্র পটুয়াখালীতে পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্মহত্যার প্ররোচনা মামলা: গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
পিরোজপুরে প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, নেতাকর্মীদের ক্ষোভ

পিরোজপুরে প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, নেতাকর্মীদের ক্ষোভ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার লক্ষ্যে দেশের সব জেলার সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় পিরোজপুরের কাউখালী উপজেলা মিলনায়তনে প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি সম্প্রচারের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর বক্তব্য শুরু হওয়ার মাত্র এক মিনিটের মাথায় মিলনায়তনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বক্তব্য শেষ হওয়ার ৩০ সেকেন্ড পর তা আবার ফিরে আসে। পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও কেবল মিলনায়তনে এমন ঘটনা ঘটায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে সবার উপস্থিতিতে ঘটে যাওয়া এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাইসুল ইসলাম বলেন, বিদ্যুৎ যাতে নিরবচ্ছিন্ন থাকে সে বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে আগেই নির্দেশনা দেওয়া হয়েছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুর পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মো. আলতাফ হোসেন ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থার আশ্বাস দিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost