, , ,
শিরোনাম
মির্জাগঞ্জে মাদকের বিরুদ্ধে মানববন্ধন, ‘মাদকমুক্ত সমাজ চাই’ দাবি এলাকাবাসীর জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ নিলামে উঠল ইলিশ, ৭ হাজার ২০০ টাকায় বিক্রি গণঅধিকার পরিষদের নেতা মাহমুদুলের পদত্যাগ বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর পেট চিরে বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান মুলাদীর মাদকবিরোধী অভিযান, যুবকের ৭ দিনের কারাদণ্ড মেধাবীদের সঠিক মূল্যায়ন করলে সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম: প্রধানমন্ত্রী নলছিটিতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা বিসিসিতে এনসিপি’র মনোনীত মেয়র প্রার্থী আনোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছা বরিশালে হাট সুপারশপে শিশুদের জন্য প্লে জোন উদ্বোধন
মুলাদীর মাদকবিরোধী অভিযান, যুবকের ৭ দিনের কারাদণ্ড

মুলাদীর মাদকবিরোধী অভিযান, যুবকের ৭ দিনের কারাদণ্ড

Reporter
প্রতিবেদক : এসএম শাহ আলম
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে মো. অনিক ফরাজি (২২) নামে এক যুবককে আটক করেছে মুলাদী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সফিপুর ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় অনিক ফরাজিকে আটক করা হয়। তিনি ওই এলাকার মো. রিপন ফরাজির ছেলে।

পরে আটক অনিক ফরাজিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত অনিক ফরাজিকে বরিশালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

মুলাদী থানা পুলিশ জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, মাদক সেবন ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলে এলাকায় মাদকের বিস্তার নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost