
বিসিসিতে এনসিপি’র মনোনীত মেয়র প্রার্থী আনোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী এম. আনোয়ার হোসেন সিকদারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে এনসিপি বরিশাল জেলা আহ্বায়ক কমিটি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে জেলা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় এনসিপি বরিশাল জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌসসহ আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফুলেল শুভেচ্ছা বিনিময়ের সময় নেতৃবৃন্দ মেয়র প্রার্থী এম. আনোয়ার হোসেন সিকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তারা বরিশাল নগরীর উন্নয়ন, নাগরিক সেবা ও আগামী দিনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস বলেন, দলীয় প্রার্থীকে শুভেচ্ছা জানাতে জেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।