, , ,
শিরোনাম
ময়লা ফেলার ডাস্টবিনই এখন ময়লার ভাগাড় মসজিদ থেকে তুলে নিয়ে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে গোডাউনসহ ৮ দোকান পুড়ে ছাই এশিয়া কাপের পর এশিয়ান গেমসেও সেমিতে ভারত-বাংলাদেশ ফ্ল্যাট থেকে নারীসহ ওসি আটক কানের দুল নিয়ে বিরোধে অন্তঃসত্ত্বাকে মারধর, গর্ভের শিশু মৃত্যুর অভিযোগ কাঠালিয়ায় জমি নিয়ে দুই পক্ষের বিরোধ, আদালতের আশ্রয় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে গোপনে ভিডিও ধারণের অভিযোগে দুই ব্যক্তি আটক উজিরপুরে বাবার পরকীয়ার অভিযোগে বিধবার ওপর ছেলের হামলা ভাণ্ডারিয়ার গৌরীপুর মোসলেম মাটিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়: ইউএনও’র আকস্মিক পরিদর্শনে অনিয়মের চিত্র
পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে গোপনে ভিডিও ধারণের অভিযোগে দুই ব্যক্তি আটক

পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে গোপনে ভিডিও ধারণের অভিযোগে দুই ব্যক্তি আটক

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কক্ষের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন বাউফল উপজেলার বাসিন্দা মো. রিয়াজ উদ্দিন ও মো. শহীদ বাদশা সবুজ। তারা নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দেন বলে জানা গেছে।

প্রশাসন সূত্রে জানা যায়, দাপ্তরিক কার্যক্রম চলাকালে ওই দুই ব্যক্তি জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন দপ্তরে ভিডিও ধারণ করেন। এ সময় কয়েকজন কর্মকর্তার সঙ্গে তাদের বাক-বিতণ্ডায় জড়ানোর অভিযোগও ওঠে। পরে তাদের কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে মো. রিয়াজ উদ্দিনের মোবাইল ফোন জব্দ করা হয়। প্রশাসনের দাবি, মোবাইল ফোনটিতে ভিডিও রেকর্ডিং চালু অবস্থায় পাওয়া যায়।
তবে আটক ব্যক্তিদের দাবি, একটি অভিযোগের বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে তারা হয়রানির শিকার হন।

বিষয়টি জানাতেই তারা সেখানে অবস্থান করছিলেন। গোপনে ভিডিও ধারণের বিষয়ে মো. রিয়াজ উদ্দিন এটিকে ভুল হয়েছে বলে দাবি করেন।

পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost