, , ,
শিরোনাম
শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন কাজিরহাট থানা প্রেসক্লাবের সভাপতি সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্পট পরিদর্শন প্রধানমন্ত্রীর মেহেন্দিগঞ্জের চরহোগলায় চুরির উপদ্রব, সিসিটিভিতে ধরা পড়েও অধরা চোর শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলাম মনির কক্সবাজারে রিসোর্টে আগুনে প্রাণহানি বেড়ে ১০ বাবার পাশে ঘুমিয়ে থাকা নিখোঁজ সেই শিশু ‘হত্যার শিকার’, মিলল মরদেহ পরকীয়া প্রেমিকের ভাড়া বাসায় মিলল স্বামীর বস্তাবন্দি মরদেহ, স্ত্রী আটক টুপটুপ রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০, ছয়জন একই পরিবারের কাউখালীতে পূর্ব শত্রুতার জেরে বিএনপি নেতার উপর হামলা গ্রেপ্তার ১ কাউখালীতে কঁচা নদীতে অভিযান: সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
কক্সবাজারে রিসোর্টে আগুনে প্রাণহানি বেড়ে ১০

কক্সবাজারে রিসোর্টে আগুনে প্রাণহানি বেড়ে ১০

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

কক্সবাজার—টেকনাফ মেরিন ড্রাইভসংলগ্ন একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উখিয়া উপজেলার পাটুয়ারটেক সৈকতে টুপটুপ নামে একটি রিসোর্টে এ অগ্নিকাণ্ড ঘটে।

নিহতেরা সবাই পর্যটক ছিলেন বলে জানা গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের পরিচয় শনাক্ত করা যায়নি।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত শটসার্কিট কিংবা চুলার আগুন থেকে ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আর কেউ আছেন কি না, তা জানতে তল্লাশি অব্যাহত আছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ আগুন লাগে রিসোর্টটিতে। কাঠ ও বাঁশের তৈরি রিসোর্টটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে ছয়—সাতটি কক্ষে ঘুমিয়ে থাকা পর্যটকেরা দিগ্‌বিদিক ছুটতে থাকেন, কেউ কেউ ঘুমিয়ে ছিলেন।
মোহাম্মদ সোহেল নামে রিসোর্টের এক কর্মচারী জানান, রিসোর্টে ১৮ জন অতিথি ছিলেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান ও পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে(এডিএম) প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান। তিনি বলেন, পর্যটকদের বিস্তারিত তথ্য জানতে রিসোর্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুবক্তগীন মাহমুদ সোহেল জানান, হাসপাতালে চারজন অগ্নিদগ্ধকে আনা হয়েছে। তাঁদের মধ্যে তিনজন নারী। সবাইকে হাসপাতালে ভর্তি দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost