, , ,
শিরোনাম
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কাউখালীতে নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই: জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে কাউখালীর প্রবীণ গৃহশিক্ষক দম্পতির বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ ‘আমাদের বিবেচনায় আছে’, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনমন্ত্রী বধূ সাজে অপেক্ষা কনের, যৌতুকের জন্য আটকে গেল বিয়ে দুই লাখ টাকার নিচে নামলো সোনার ভরি ভান্ডারিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি’র মতবিনিময় মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক পুলিশ হেফাজতে

মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক পুলিশ হেফাজতে

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)—কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অবমাননাকর পোস্টের জেরে এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে পুলিশে নেওয়ার আগেই অভিযুক্ত ব্যক্তি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে দাবি করেন, তার নাম ও ছবি ব্যবহার করে খোলা একটি ভুয়া (ফেসবুক) আইডি থেকে এই পোস্ট দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার একটি গ্রাম থেকে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার একটি ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)—কে নিয়ে কটূক্তিকর পোস্টটি দেওয়া হলে স্থানীয় লোকজনের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি অপ্রীতিকর হতে পারে ভেবে গ্রামবাসী থানায় খবর দিলে পুলিশ গিয়ে ওই যুবককে হেফাজতে নেয়। পুলিশ যখন ওই ব্যক্তিকে নৌকায় তুলে নিয়ে যাচ্ছিল, তখন পেছন থেকে কয়েকজন ঢিল ছোড়েন। তবে পুলিশ দ্রুত সেখান থেকে চলে যেতে সক্ষম হয়।

ঘটনার পর স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ গ্রামে গিয়ে বাসিন্দাদের সঙ্গে বৈঠক করে শান্তি বজায় রাখার আহ্বান জানান। তারা বলেন, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে; তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী শাস্তি পাবেন।

আটক করার আগে আজ সকালে অভিযুক্ত ব্যক্তি তাহিরপুর থানায় দায়ের করা জিডিতে উল্লেখ করেন, তার ও তার পরিবারের ছবি ব্যবহার করে একটি ভুয়া আইডি খোলা হয়েছে। সেখান থেকেই একটি মহল বিভ্রান্তিকর তথ্য ও সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট ছড়াচ্ছে।

এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল জানান, অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। গ্রামে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য পুলিশ মোতায়েন রয়েছে এবং এলাকার পরিবেশ বর্তমানে শান্ত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost