, , ,
শিরোনাম
১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব: পশ্চিমবঙ্গের মন্ত্রী বরিশালে ইয়াবাসহ মাদক কারবারি আটক যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি গোপালগঞ্জে থানায় আগুনের অভিযোগে অতিরিক্ত এসপি গ্রেপ্তার নলছিটিতে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, মা-নবজাতকের সহায়তায় প্রশাসন সেতু আছে, পাটাতন নেই প্রবাসীর স্ত্রীর সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়ার জেরে যুবদল নেতার পদ স্থগিত সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে ধৈর্য ধরতে হবে: জামায়াত আমির পিরোজপুরে ৩ যুবকের দাফন-সৎকার সম্পন্ন, একসঙ্গে দুই খালাতো ভাইয়ের জানাজা ভান্ডারিয়ার ইউএনও ও প্রশাসনের নাম ভাঙিয়ে প্রতারণায় সবাইকে সতর্ক থাকার আহ্বান
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অর্থায়নের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অর্থায়নের অভিযোগে যুবক গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

ভোলার বোরহানউদ্দিনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে অর্থায়ন ও আশ্রয় দেওয়ার অভিযোগে জাফর হাজী (৪৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাতে উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম বাজার—সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জাফর হাজী ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মৃত নুর ইসলাম।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর সকালে উপজেলার টবগী ইউনিয়নের নতুন হাকিমুদ্দিন বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি বাজার থেকে শুরু হয়ে উদয়পুর রাস্তার মাথায় গিয়ে শেষ হয়। এ সময় শেখ হাসিনার দেশে ফেরার দাবিসহ বিভিন্ন স্লোগান দেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ আলী বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে অর্থায়ন ও আশ্রয় দেওয়ার অভিযোগে জাফর হাজীকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost