, , ,
শিরোনাম
যুথি হত্যায় সাবেক প্রেমিকসহ তিন তরুণ গ্রেপ্তার জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা বরিশালে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩ বরিশালে নাশকতার মামলায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী বরিশালে বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে হাতাহাতি, যুবদল নেতার ফাটল নাক মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসার অভিযোগ, ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক ওঝার ঝাড়ফুঁকে কাটল সাড়ে চার ঘণ্টা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নলছিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা প্রধানমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠ গ্রাম পুলিশের সম্মাননা পেলেন শংকর
বরগুনায় বিষখালী নদীতে বাবা—মায়ের সাথে গোসল করতে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ

বরগুনায় বিষখালী নদীতে বাবা—মায়ের সাথে গোসল করতে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ

Reporter
প্রতিবেদক : আলমগীর হোসেন জুয়েল
প্রকাশিত : শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

বরগুনার বিষখালী নদীতে বাবা—মায়ের সঙ্গে গোসল করতে নেমে ইহান নামের ৮ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।

​আজ শুক্রবার (৮ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে বরগুনা সদরের বড়ইতলা ফেরিঘাট সংলগ্ন ব্রিকফিল্ডের পাশে বিষখালী নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশু ইহানের বাবা নজির হোসেন শহরের বরগুনা ইসলামিয়া বস্ত্রালয়ে কর্মরত।

​স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাবা—মায়ের সঙ্গে বিষখালী নদীতে গোসল করতে নামে শিশু ইহান। একপর্যায়ে নদীর স্রোতে ভেসে গিয়ে চোখের পলকে সে নিখোঁজ হয়। পরিবার ও আশপাশের লোকজন তাৎক্ষণিকভাবে নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করলেও শিশুটির আর কোনো সন্ধান পাননি।

​ঘটনার পর থেকে নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরি দল বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে উদ্ধার অভিযান শুরু করেছে।

​নিখোঁজ শিশু ইহানের মা—বাবা এবং স্বজনরা নদীর তীরে আহাজারি করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ শিশুকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost