, , ,
শিরোনাম
যুথি হত্যায় সাবেক প্রেমিকসহ তিন তরুণ গ্রেপ্তার জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা বরিশালে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩ বরিশালে নাশকতার মামলায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী বরিশালে বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে হাতাহাতি, যুবদল নেতার ফাটল নাক মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসার অভিযোগ, ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক ওঝার ঝাড়ফুঁকে কাটল সাড়ে চার ঘণ্টা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নলছিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা প্রধানমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠ গ্রাম পুলিশের সম্মাননা পেলেন শংকর
বামনায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

বামনায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

Reporter
প্রতিবেদক : মোঃ নাসির মোল্লা
প্রকাশিত : শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

বরগুনার বামনায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় বামনা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। গভীর রাজনৈতিক অনিশ্চয়তা, অস্থিরতা ও সাংবিধানিক সংকটের মধ্যে ওই দিনের ঘটনাপ্রবাহ দেশের রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিল। বক্তারা এটিকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেন।

আলোচনায় বক্তারা আরও বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের পর দেশের রাজনীতিকে শহরকেন্দ্রিকতা থেকে গ্রামমুখী করার উদ্যোগ নেওয়া হয়। খাল খনন কর্মসূচি ও গ্রামীণ আদালত গঠনের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডে প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন এলাকায় গিয়ে কৃষক-শ্রমিকসহ সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের জীবনযাত্রা ও সমস্যার কথা জানার ওপর গুরুত্ব দেন।

সভায় বামনা থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেন খান, কৃষি কর্মকর্তা মোসা. ফারজানা তাসমিন, সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুল হাসিব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বদর উদ্দিন, বামনা সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. রিয়াদুল কাদের এবং ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক ড. মো. আরিফ হোসেন উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন হাওলাদার, উপজেলা জাতীয়তাবাদী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. মশিউর রহমান হাসিব জমাদ্দার, উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রিয়াদ চৌধুরী, ২ নম্বর বামনা সদর ইউনিয়নের সদস্যসচিব মো. আবদুর রহমান মল্লিক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, বামনা উপজেলা মহিলা দলের সাবেক সদস্যসচিব মোসা. সোহেল পারভিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রায়হান নাজির ধলু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আরিফুল রহমান শিমুল, সাবেক ছাত্রনেতা মো. ইব্রাহিম মোক্তাদী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. নাসির জমাদ্দার এবং উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শজিব হোসেন মুন্না।

এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost