
বরগুনার বামনা বিজ্ঞ সিভিল জজ আদালতে দীর্ঘ দিন ধরে চলা এক বণ্টন মামলার (দেং মোং নং- ৪৬/২০১৩) চূড়ান্ত ডিক্রি প্রতিবেদন সফলভাবে সম্পন্ন করেছেন। আদালতের আদেশ ও আইনি প্রক্রিয়া শেষে নির্ধারিত জমি বাদীপক্ষকে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হলেও বিবাদী গ্রুপ জমি দখলের বিভিন্ন কৌশল অবলম্বন করছেন বলে অভিযোগ পাওয়া গিয়াছে ।মামলার নথি ও সূত্রে জানা যায়, দেওয়ানি আপিল মামলা (নং ১০৩/২০২৪) এর সূত্রে বিগত ২৭/১০/২০২৪ ইং তারিখে ডিক্রি এবং ৩১/১০/২০২৪ ইং তারিখে ডিক্রি স্বাক্ষরিত হয়। পরবর্তীতে দেং আঃ ১০৩/২০২৪ নং মোকদ্দমায় বিগত ২৪/১১/২০২৫ ইং তারিখে রায় ও ২৭/১১/২০২৫ ইং তারিখে চূড়ান্ত ডিক্রি প্রদান করা হয়।
উক্ত খতিয়ানে মোট ৪ একর ৫ শতাংশ জমির মধ্যে বিজ্ঞ আদালতের নির্দেশনায় নিরপেক্ষ তদন্ত ও বাটোয়ারা নক্সা প্রস্তুত করেন নিয়োগপ্রাপ্ত অ্যাডভোকেট কমিশনার হরিদাস বিশ্বাস। গত ১৫/০৫/২০২৬ ইং তারিখে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সরজমিনে ডিক্রির কার্যক্রম শেষ করেন এবং ১৭/০৫/২০২৬ ইং তারিখে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ০১/০৮/২৬ তারিখে মোট ৪ একর ৫ শতাংশ ভূমি থেকে বাদীপক্ষ মোঃ সুলতান আহম্মেদ গংদের পক্ষে ৩ একর ১৮ শতাংশ জমি চূড়ান্ত কোর্টের আদেশ মোতাবেক ঢোলছুরাত বাজিয়ে লাল নিশানা দিয়ে পিলার পুতে বাদী গংদের বুঝিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, বিবাদীপক্ষ মোঃ জিয়াউল হক গংদের পক্ষে অবশিষ্ট ৮৭ শতাংশ জমি বহাল রাখা হয়েছে।
পরবর্তীতে গত ১৬/০৮/২৬ তারিখে বিবাদী পক্ষ মোঃ আঃ সত্তার মাস্টার গং বিজ্ঞ হাইকোর্টে একটি আপিল মামলা করেন। হাইকোর্ট জমির উপর স্থিতিবস্থা বজায় রাখেন। এ দিকে সুলতান গং বাংলাদেশ সুপ্রিম কোর্টে রিভিউ আপিল করেন। বিজ্ঞকোর্ট মোঃ আঃ সত্তার মাস্টার গংদের স্থিতিবস্থা নিষ্পত্তি করে দেয়। এ দিকে মোঃ আঃ সত্তার মাস্টার গংদের মধ্যে মোঃ বনি আমিন ও কাজল দফাদার বিভিন্ন ভাবে সুলতান গংদের ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসেছে।
এ বিষয়ে সুলতান আহমেদ জানান, আমি বিজ্ঞ আদালত হতে রায় ও জমি বুঝে পেয়েছি। তবে বিবাদীগণ আমাকে বিভিন্ন মিথ্যা ও সাজানো মামলার দিয়ে জেল হাজতে পাঠাবে বলে হুমকি দিয়ে আসছেন ।
এ বিষয়ে বিবাদী গংদের মোঃ বনি আমিনের কাছে জানতে চাইলে তিনি জানান দীর্ঘ বছর মামলা চলার পরে সুলতান গংদের পক্ষে আদালত রায় ও জমি বুঝিয়ে দেয়। আমরা বিজ্ঞ হাই কোটে রিভিউ আপিল করেছি। পরবর্তীতে স্থিতিবস্থা দেয়। বিবাদী গ্রুপের কাছে জানিতে পারি যে, স্থিতিবস্থা ভেঙ্গে দিয়েছে। তবে আমরা আইনের মাধ্যমে জমি পাইলে ভোগ দখল করবো। তবে হুমকির ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি অস্বীকার করে।