, , ,
শিরোনাম
যুথি হত্যায় সাবেক প্রেমিকসহ তিন তরুণ গ্রেপ্তার জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা বরিশালে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩ বরিশালে নাশকতার মামলায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী বরিশালে বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে হাতাহাতি, যুবদল নেতার ফাটল নাক মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসার অভিযোগ, ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক ওঝার ঝাড়ফুঁকে কাটল সাড়ে চার ঘণ্টা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নলছিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা প্রধানমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠ গ্রাম পুলিশের সম্মাননা পেলেন শংকর
পটুয়াখালীতে জামায়াত কার্যালয়ের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

পটুয়াখালীতে জামায়াত কার্যালয়ের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীর বাউফল উপজেলায় সূর্যমনি ইউনিয়ন জামায়াতের কার্যালয়ের সামনে থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের শপথ গ্রহণ ও ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলা ছাত্রলীগের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে সূর্যমনি ইউনিয়ন জামায়াতের কার্যালয়ের সামনে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী জড়ো হন। সেখানে তারা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় অংশগ্রহণকারীদের ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে শোনা যায়। স্থানীয়দের দাবি, একই এলাকায় দ্বিতীয় দফায়ও মিছিল করা হয়।

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্যে এমন শপথ ও মিছিলের ঘটনায় বাউফলজুড়ে আলোচনা তৈরি করেছে।

এ বিষয়ে বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, ‘আমি ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও দেখেছি। এর প্রতিবাদে আমাদের ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরাও মিছিল করেছেন। যেহেতু ছাত্রলীগ নিষিদ্ধ, সেহেতু এ বিষয়ে প্রশাসন ব্যবস্থা নেবে বলে আশা করি।’

ঘটনার বিষয়ে জানতে চাইলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ভিডিওটি দেখে মিছিলকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost