, , ,
শিরোনাম
কাউখালীতে ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন প্রত্যাশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী ‘আপনি অতিথি, আমাদের শান্তিতে থাকতে দেন’ ওসিকে ছাত্রলীগ নেতা ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে নিখোঁজ কর্মচারী, জঙ্গলে মিলল মোটরসাইকেল অবৈধ বিদ্যুৎ সংযোগ, বিএনপি নেতার বাড়ির মিটার খুলে নিল পল্লী বিদ্যুৎ কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ঢাকার আদালত থেকে পালালেন হত্যা মামলার আসামি এনএসআই পরিচয়ে ৪ মাস ধরে চাঁদা আদায় করছিলেন তিনি আমতলীতে জমির বিরোধে মামলা, বাদীকে অ্যাসিড নিক্ষেপ-হত্যার হুমকি হিজলায় আগুনে পুড়ল পাঁচ দোকান
ভোলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

ভোলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

ভোলা সদর উপজেলায় একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সদর পৌরসভার জামিরালতা এলাকার আবু ডাক্তার বাড়ি জামে মসজিদের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পুকুরের মাঝখানে মানুষের মুখমণ্ডলের মতো কিছু একটা ভাসতে দেখেন স্থানীয়রা। পরে আশপাশের লোকজন জড়ো হয়ে সেটি মরদেহ বলে নিশ্চিত হন। এরপর পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ হাওলাদার ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির। তার বয়স আনুমানিক ৪০ বছর। ধারণা করা হচ্ছে, একদিন আগে তার মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ওই ব্যক্তিকে এর আগে এলাকায় দেখা যায়নি।

তিনি আরও বলেন, মরদেহের পরিচয় শনাক্তের জন্য সিআইডিকে খবর দেওয়া হয়েছে। এ ছাড়া এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost