, , ,
শিরোনাম
জমি নিয়ে বিরোধ, সালিসের আগের রাতে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ জমি দখলের অভিযোগে জামায়াত নেতাকে পিটিয়ে জখম কুয়াকাটায় ভ্রমণে গিয়ে প্রাণ গেল সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসকের যুথি হত্যায় সাবেক প্রেমিকসহ তিন তরুণ গ্রেপ্তার জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা বরিশালে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩ বরিশালে নাশকতার মামলায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী বরিশালে বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে হাতাহাতি, যুবদল নেতার ফাটল নাক মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসার অভিযোগ, ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
কুয়াকাটায় ভ্রমণে গিয়ে প্রাণ গেল সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসকের

কুয়াকাটায় ভ্রমণে গিয়ে প্রাণ গেল সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসকের

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমণে গিয়ে থ্রি হুইলার উল্টে নাবিলা নুসরাত নামে এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

শনিবার (০৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুয়াকাটা মিশ্রীপাড়া বৌদ্ধবিহার পরিদর্শনে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাবিলা নুসরাত (৩২) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। আহতের নাম— ডা. মাইনুল ইসলাম শুভ। তিনি নিজেকে নিহত নারী চিকিৎসকের স্বামী পরিচয় দিয়েছেন।

ডা. মাইনুল ইসলাম শুভ কালবেলাকে বলেন, গতকাল ঢাকা থেকে কুয়াকাটায় ভ্রমণে এসে আমরা দুজন ওশান ভিউ হোটেলে রাত্রিযাপন করি। আজ বিকেলে একটি ইঞ্জিনচালিত ভ্যানে করে বৌদ্ধ মন্দির পরিদর্শনের বের হই। মিশ্রীপাড়া সড়কে একটি বিড়াল বহন করা ভ্যানটির চাকার নিচে পড়লে ভ্যানটি উল্টে যায়। এসময় আরও দুই পর্যটকসহ আমরা ছিটকে পড়ি।

তিনি আরও বলেন, আমার স্ত্রীর মাথা ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডা. মাইনুল বলেন, আমার স্ত্রী ৪২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। আমি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত।

কলাপাড়া থানার ওসি (ভারপ্রাপ্ত) ইলিয়াস তালুকদার বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। নিহতের সফরসঙ্গী স্বামী পরিচয় দিয়েছেন। আমরা সে বিষয়টি খতিয়ে দেখছি। পরবর্তীতে আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost