, , ,
শিরোনাম
কুয়াকাটায় নৌপুলিশ কর্মকর্তার অপসারণ দাবিতে বিক্ষোভ শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ বন্ধুর জানাজা নিচে, ব্রিজের উপর নীরবে দাঁড়িয়ে হিন্দু বাল্যবন্ধু বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার মুলাদীতে ইয়াবাসহ ‘ডিলার নজরুল’ গ্রেপ্তার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মুখ চেপে ধরে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা প্রতিবাদ মিছিল শেষে ফেরার পথে যুবদল কর্মীকে কোপাল দুর্বৃত্তরা ইজিবাইকে নেওয়া হচ্ছিল বোমা, চালক গ্রেপ্তার আমতলীতে ঘর উচ্ছেদ না করলে গানপাউডার দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ
এনএসআই পরিচয়ে ৪ মাস ধরে চাঁদা আদায় করছিলেন তিনি

এনএসআই পরিচয়ে ৪ মাস ধরে চাঁদা আদায় করছিলেন তিনি

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

রাঙামাটির কাপ্তাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চার মাস ধরে মাসিক ১০ হাজার টাকা করে চাঁদা আদায়ের অভিযোগে মোহাম্মদ সাইদুর রহমান (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাইখালী বাজার এলাকায় মেসার্স কাজী রাসেল অ্যান্ড ব্রাদার্স নামের একটি দোকানে পুনরায় টাকা নিতে গেলে তাঁকে আটক করা হয়।

আটক সাইদুর রহমানের বাবার নাম মোহাম্মদ বাদশা মিয়া এবং মাতার নাম মোছা. ছকিনা বেগম। সাইদুর রহমানের বর্তমান ঠিকানা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রোজারহাটে এবং স্থায়ী ঠিকানা খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মানিকছড়ি মুসলিমপাড়ায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তি নিজেকে এনএসআই সদস্য পরিচয় দিয়ে গত চার মাস ধরে ওই দোকান থেকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে আদায় করে আসছিলেন। মঙ্গলবার পুনরায় টাকা নিতে গেলে দোকান মালিকের সন্দেহ হয়। পরে তিনি চন্দ্রঘোনা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাচাই—বাছাই করে ওই ব্যক্তিকে ভুয়া এনএসআই সদস্য হিসেবে শনাক্ত করে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost