, , ,
শিরোনাম
সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা সংবাদ প্রকাশের পর থামছে না কাজিরহাট ১১ টি অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধে তদারকি প্রয়োজন প্রশাসনের গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ হাসানাতসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৭ ডিসেম্বর কাউখালীতে মৎস্য চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত নিখোঁজের ৫ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিক দল নেতার লাশ উদ্ধার ভোলায় ডাকাতি মামলার প্রধান আসামি সোহেল রানা গ্রেপ্তার ভোলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতা আটক ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ চুরি হওয়া গরু সাবেক চেয়ারম্যানের বাড়ি থেকে উদ্ধার
ভোলায় ডাকাতি মামলার প্রধান আসামি সোহেল রানা গ্রেপ্তার

ভোলায় ডাকাতি মামলার প্রধান আসামি সোহেল রানা গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ভোলার বোরহানউদ্দিন থানায় দায়ের করা চাঞ্চল্যকর ডাকাতি মামলার এজাহারনামীয় প্রধান আসামি ও একাধিক ডাকাতি মামলার অভিযুক্ত মো. সোহেল রানা (৩৫)কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)—৮, ভোলা ক্যাম্পের একটি আভিযানিক দল।

বুধবার (১১ নভেম্বর) রাতে ভোলার দুলারহাট থানাধীন দুলারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহেল রানা দুলারহাট থানাধীন ফরিদাবাদ এলাকার বাসিন্দা। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, তার বিরুদ্ধে পাঁচটির অধিক ডাকাতি মামলা রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটের দিকে অজ্ঞাতনামা ৭—৮ জন ব্যক্তি মুখ গামছা ও কাপড় দিয়ে ঢেকে দেশীয় অস্ত্র ও পাইপগান নিয়ে ভিকটিমের বসতঘরের দরজা ভেঙে প্রবেশ করে। এ সময় তারা পরিবারের সদস্যদের শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং ভয়ভীতি প্রদর্শন করে। পরে ঘরে থাকা মোট ১১ লাখ ২৬ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় ভিকটিম সৈয়দ আরাফাত হোসেন চৌধুরী বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সোহেল রানাকে গ্রেপ্তারের জন্য এসআরবি—৮, বরিশাল বরাবর অধিযাচনপত্র পাঠান।

এর পরিপ্রেক্ষিতে এসআরবি—৮, ভোলা ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলার বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost