, , ,
শিরোনাম
সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা সংবাদ প্রকাশের পর থামছে না কাজিরহাট ১১ টি অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধে তদারকি প্রয়োজন প্রশাসনের গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ হাসানাতসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৭ ডিসেম্বর কাউখালীতে মৎস্য চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত নিখোঁজের ৫ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিক দল নেতার লাশ উদ্ধার ভোলায় ডাকাতি মামলার প্রধান আসামি সোহেল রানা গ্রেপ্তার ভোলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতা আটক ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ চুরি হওয়া গরু সাবেক চেয়ারম্যানের বাড়ি থেকে উদ্ধার
সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা

সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীর বাউফলে সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রাম থেকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পোনাহুরা ইসলামিয়া ছালেহিয়া ফাজিল মাদ্রাসার উত্তর দিকের সড়কের পাশে কাটা হাত পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় জমান। পরে পুলিশে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিচ্ছিন্ন বাম হাত ও অদূরে বস্তাবন্দি দুই পা উদ্ধার করে।

স্থানীয় পোনাহুরা গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, দুপুরে হঠাৎ শুনতে পাই মাদ্রাসার পেছনের সড়কের পাশে মানুষের একটি কাটা হাত ও দুই পা পড়ে আছে। এমন দৃশ্য দেখে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কীভাবে একটি মানুষের হাত ও দুই পা এভাবে বিচ্ছিন্ন হলো, তা নিয়ে আমরা সবাই চিন্তিত। প্রশাসনের কাছে দাবি জানাই, দ্রুত রহস্য উদঘাটন করে প্রকৃত সত্য বের করা হোক।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, স্থানীয় লোকজনের দেওয়া খবরের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে হাত ও দুই পা উদ্ধার করা হয়েছে। হাত ও পায়ে এরই মধ্যে পচন ধরেছে। তবে এটি কার হাত—পা বা কীভাবে এখানে এলো, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
তিনি আরও বলেন, মরদেহের বাকি অংশ বা পরিচয় শনাক্তকরণের জোরালো চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার করা হাতটির ফরেনসিক বা অন্য পরীক্ষা—নিরীক্ষার পর বিস্তারিত বলা যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost