, , ,
শিরোনাম
সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা সংবাদ প্রকাশের পর থামছে না কাজিরহাট ১১ টি অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধে তদারকি প্রয়োজন প্রশাসনের গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ হাসানাতসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৭ ডিসেম্বর কাউখালীতে মৎস্য চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত নিখোঁজের ৫ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিক দল নেতার লাশ উদ্ধার ভোলায় ডাকাতি মামলার প্রধান আসামি সোহেল রানা গ্রেপ্তার ভোলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতা আটক ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ চুরি হওয়া গরু সাবেক চেয়ারম্যানের বাড়ি থেকে উদ্ধার
চুরি হওয়া গরু সাবেক চেয়ারম্যানের বাড়ি থেকে উদ্ধার

চুরি হওয়া গরু সাবেক চেয়ারম্যানের বাড়ি থেকে উদ্ধার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রায় তিন মাস আগে চুরি হওয়া একটি গরু পশ্চিম জুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মঈন উদ্দিন মইজনের বাড়িতে পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। গরুটির মালিকের দাবি, সাবেক চেয়ারম্যানের বাড়ি থেকে তিনি গরুটি উদ্ধার করে নিয়ে এসেছেন।

 

তবে গরুটি বাজার থেকে কিনে এনেছেন বলে দাবি করেছেন সাবেক চেয়ারম্যানের ছেলে ও জুড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে পশ্চিম জুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে। গরুর মালিক দয়াল জানান, প্রায় তিন মাস আগে তার একটি গরু চুরি হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গরুটির কোনো সন্ধান পাননি। সম্প্রতি গরুটির সন্ধান পেয়ে বিষয়টি বর্তমান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলামকে জানান। পরে তার সহযোগিতায় সাবেক চেয়ারম্যানের বাড়িতে গিয়ে গরুটি উদ্ধার করে নিয়ে আসেন।

এ বিষয়ে ৩ নম্বর পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন, এলাপুর বাগান থেকে চুরি হওয়া গরুটি নিতে অনেক মানুষ এসেছেন। পরে জানতে পারেন, সাবেক চেয়ারম্যানের বাড়িতে গরুটি পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। একজন জনপ্রতিনিধির কাছে এমন ঘটনা প্রত্যাশিত নয়।

অন্যদিকে, সাবেক চেয়ারম্যানের ছেলে ও জুড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন গরু চুরির অভিযোগ অস্বীকার করে বলেন, গরুটি তিনি বাজার থেকে কিনে এনেছেন। তার পরিবারের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ করেন তিনি।

 

মামুন আরও বলেন, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম গরুটি দিয়ে দেওয়ার অনুরোধ করায় তিনি গরুটি দিয়েছেন। চেয়ারম্যান তাকে গরুর মূল্য পরিশোধের আশ্বাস দিয়েছেন।

গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন, গরুটির প্রকৃত চোরকে শনাক্ত করার চেষ্টা করছেন তিনি। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিদের দিয়ে গরুর মূল্য পরিশোধের কথাও বলেছেন। সম্মানিত ব্যক্তিদের বাড়িতে চুরি হওয়া গরু পাওয়ার বিষয়টি দুঃখজনক। ঘটনাটি সঠিকভাবে খতিয়ে দেখা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost