‘ধান, নদী, খাল- এই তিনে বরিশাল বিভাগ ব্র্যান্ডিংয়ের স্লোগানকে সামনে রেখে খাল পরিষ্কার অভিযানে শুরু করেছে ভান্ডারিয়া পৌর প্রশাসন। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
শনিবার (১৪ নভেম্বর ) সকাল ৯.৩০টায় পৌরসভার ২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী, মুচিরখাল ( কাজীবাড়ী ও মিয়া বাড়ী সংলগ্ন) খালের পরিষ্কার অভিযানের উদ্বোধন করেন ভাণ্ডারিয়া পৌর প্রশাসক মোঃ হাসিবুল হাসান।
এসময় তিনি বলেন,পৌর শহরে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা হয়। তাই শহরের জলাবদ্ধতা দূর করতে হলে প্রথমেই খাল পরিষ্কার ও খালের পাড় দখলমুক্ত করে পুনরুদ্ধার করা দরকার। এজন্যই খাল পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। আর এতে সাধুবাদ জানিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষ নিজ নিজ উদ্যোগে অংশ নিয়েছেন।
ভাণ্ডারিয়া বিডি ক্লিনের সমন্বক মেহেদী হাসান বলেন, পৌর প্রশাসকের ডাকে সারা দিয়ে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
উদ্বোধনী উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণত সম্পাদক মনির হোসেন আকন,যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মলাদ,পৌর বিএনপির আহবায়ক আব্দুল মান্নান হাওলাদার,যুগ্ম আহবায়ক মিরাজ হাওলাদার, ২নং ওয়ার্ড পৌর বিএনপি সভাপতি কাজী সফিকুল আলম সুমনসহ রাজনৈতিক,সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতা-কর্মী সুধীজন।