, , ,
শিরোনাম
শেবাচিম হাসপাতালের সামনে থেকে রিকশাচালকের গাড়ির ব্যাটারি চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বরিশালে মহিলা দলের নেত্রীকে ব্লাকমেইলের অভিযোগে বিএনপি কর্মী লিটন গ্রেফতার আমতলীর চাওড়া ইউনিয়নে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে ৪ সাংবাদিক বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ ভোলায় চোরাই সোনা-টাকাসহ আটক এক ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ প্রতিবাদের খেসারত: ফরম পূরণের দিনে বহিষ্কারের শিকার নার্সিং শিক্ষার্থী
সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীর দশমিনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় মুন্সি ইলিয়াস আহম্মেদ লাবু (৪০) নামে এক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার নলখোলা বন্দরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইলিয়াস ২নং আলীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব আলীপুর গ্রামের মৃত রতন আলী মুন্সির ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর উপজেলার বড় গোপালদী বাজার এলাকায় সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠে। এ ঘটনায় দশমিনা থানা পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে। ওই মামলার এজাহারে অজ্ঞাতনামা আসামি হিসেবে ইলিয়াসকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী একটি মামলায় মুন্সি ইলিয়াস আহম্মেদ লাবুকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost