, , ,
শিরোনাম
শেবাচিম হাসপাতালের সামনে থেকে রিকশাচালকের গাড়ির ব্যাটারি চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বরিশালে মহিলা দলের নেত্রীকে ব্লাকমেইলের অভিযোগে বিএনপি কর্মী লিটন গ্রেফতার আমতলীর চাওড়া ইউনিয়নে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে ৪ সাংবাদিক বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ ভোলায় চোরাই সোনা-টাকাসহ আটক এক ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ প্রতিবাদের খেসারত: ফরম পূরণের দিনে বহিষ্কারের শিকার নার্সিং শিক্ষার্থী
কলাপাড়ায় ইয়াবা সেবনের ভিডিও ঘিরে বিতর্ক, বহিষ্কার ছাত্রদল নেতা

কলাপাড়ায় ইয়াবা সেবনের ভিডিও ঘিরে বিতর্ক, বহিষ্কার ছাত্রদল নেতা

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মো. নাহিদ খান নামে এক ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) কলাপাড়া উপজেলা ছাত্রদলের ১ নম্বর সদস্য জহিরুল ইসলাম মুন্সির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত নাহিদ খান বালিয়াতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কলাপাড়া উপজেলা শাখার জরুরি সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বালিয়াতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাহিদ খানকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী ইয়াদুল ইসলাম তুষার বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় নাহিদ খানকে বহিষ্কার করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost