
সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে বরিশাল জেলা পুলিশের অক্টোবর ২০২৬ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মেহেন্দিগঞ্জ থানার ওসি মোঃ মমিন উদ্দিন।
বরিশাল জেলা পুলিশের পক্ষ থেকে ক্যাটাগরি ‘বি’-তে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
সম্মাননা স্মারকে উল্লেখ করা হয়, অক্টোবর ২০২৬ মাসের সামগ্রিক কর্মদক্ষতা ও পারফরম্যান্সের ভিত্তিতে তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে। বরিশালের পুলিশ সুপার এ. জেড. এম. মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়।
এ স্বীকৃতিতে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের সদস্যদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় মমিন উদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।