, , ,
শিরোনাম
টুঙ্গিপাড়ায় থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ রাজাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী আলী হোসেন মোল্লা গ্রেপ্তার কিশোর মোতালেব হত্যা মামলা: সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বিদায় মেহেন্দিগঞ্জ, নতুন ঠিকানা উজিরপুর — দক্ষতার ছাপ রেখে যাচ্ছেন ইউএনও রিয়াজুর রহমান ৩৫ বছর পর সরকারি পুকুর দখলমুক্ত বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, আঘাত হানতে পারে শুক্রবার নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়ে প্রাণ দিল এসএসসি পরীক্ষার্থী ঝালকাঠিতে পরিবারকে জিম্মি করে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার বরিশালে স্বাস্থ্য ঝুঁকিতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ শতাধিক শিশু ভান্ডারিয়ায় শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সংকটে
ছয় মাসের মধ্যে চীনের আদলে আধুনিকায়ন হবে বরিশাল পলিটেকনিক

ছয় মাসের মধ্যে চীনের আদলে আধুনিকায়ন হবে বরিশাল পলিটেকনিক

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে চলতি বছরই কাজ শুরু, আবাসিক হল নির্মাণের উদ্যোগ আগামী বাজেটে

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটকে চীনের পলিটেকনিক ইনস্টিটিউটের আদলে আধুনিকায়ন করা হবে ছয় মাসের মধ্যে। পাশাপাশি বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে একাডেমিক ভবন ও অডিটোরিয়াম নির্মাণের কাজ চলতি বছরেই শুরু হবে। তবে শিক্ষার্থীদের আবাসিক হল নির্মাণের কাজ এ বছর শুরু করা সম্ভব না হলেও আগামী বাজেটে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল। দেশের শিক্ষাব্যবস্থার বর্তমান চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর মনে হয়েছে, আমরা যেন সামনের দিকে না গিয়ে পেছনের দিকে যাচ্ছি। তবে সারাদেশে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। দায়িত্ব নেওয়ার পর থেকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।

বরিশালের কারিগরি শিক্ষার উন্নয়নে পলিটেকনিক ইনস্টিটিউট আধুনিকায়নের ঘোষণা দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ছয় মাসের মধ্যে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটকে চীনের পলিটেকনিক ইনস্টিটিউটের আদলে আধুনিকায়ন করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় তিলকে তাল বানিয়ে জাতিকে ক্ষতিগ্রস্ত করবেন না।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকটের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এটি একটি বিভাগীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে একাডেমিক ভবন ও অডিটোরিয়াম নির্মাণের জন্য ইতোমধ্যে বাজেট প্রস্তুত করা হয়েছে। চলতি বছরেই এসব কাজ শুরু হবে। তবে শিক্ষার্থীদের অন্যতম দাবি আবাসিক হল নির্মাণের কাজ এ বছর শুরু করা সম্ভব হচ্ছে না। আগামী বাজেটে হল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

ক্যাম্পাসের অভ্যন্তরীণ রাস্তার বিষয়ে তিনি বলেন, ইটের সলিং করা রাস্তায় হাঁটতে তাঁর ভালো লাগেনি। এর চেয়ে সবুজ ঘাসের ওপর দিয়ে হাঁটা ভালো। তবে দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে রাস্তাগুলো সলিং করা হবে বলে আশ্বাস দেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের আয়তন বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ১০ হাজার শিক্ষার্থীর জন্য ৫০ একরের ক্যাম্পাস যথেষ্ট ছোট। বিশ্ববিদ্যালয়ের জন্য আরও ৫০ একর জমি প্রয়োজন। এ বিষয়ে বিভাগীয় কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন বলেও জানান তিনি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মাছুম অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

এ ছাড়া বক্তব্য দেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। অনুষ্ঠানে ওরিয়েন্টেশন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost