, , ,
শিরোনাম
টুঙ্গিপাড়ায় থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ রাজাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী আলী হোসেন মোল্লা গ্রেপ্তার কিশোর মোতালেব হত্যা মামলা: সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বিদায় মেহেন্দিগঞ্জ, নতুন ঠিকানা উজিরপুর — দক্ষতার ছাপ রেখে যাচ্ছেন ইউএনও রিয়াজুর রহমান ৩৫ বছর পর সরকারি পুকুর দখলমুক্ত বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, আঘাত হানতে পারে শুক্রবার নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়ে প্রাণ দিল এসএসসি পরীক্ষার্থী ঝালকাঠিতে পরিবারকে জিম্মি করে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার বরিশালে স্বাস্থ্য ঝুঁকিতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ শতাধিক শিশু ভান্ডারিয়ায় শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সংকটে
বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, আঘাত হানতে পারে শুক্রবার

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, আঘাত হানতে পারে শুক্রবার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে আগামী ২০ নভেম্বর। এ সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার থাকতে পারে, যা দমকা হাওয়ায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) এ পূর্বাভাস দিয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হয়েছে।

সোমবার ভারতীয় সময় বিকেল সাড়ে ৫টায় ঘূর্ণিঝড়টি চেন্নাই থেকে প্রায় ৬১০ কিলোমিটার, মাচিলিপত্তনম থেকে ৬৬০ কিলোমিটার, বিশাখাপত্তনম থেকে ৬৭০ কিলোমিটার এবং ওডিশার গোপালপুর থেকে ৭৯০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ১৭ নভেম্বর সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়টি প্রবল ঘূর্ণিঝড়ে এবং ১৯ নভেম্বর সন্ধ্যার মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, ২০ নভেম্বর দুপুরের দিকে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের নেল্লোর ও তুনি এলাকার মধ্যবর্তী স্থানে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি।

অন্ধ্রপ্রদেশ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ও রিয়েল টাইম গভর্ন্যান্স সোসাইটির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকাশ জৈন জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় ১০ কিলোমিটার গতিতে এগোচ্ছে। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৮ নভেম্বর থেকে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ১৯ ও ২০ নভেম্বর কয়েকটি এলাকায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

এদিকে জেলেদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাগরে মাছ ধরতে না যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost