, , ,
শিরোনাম
টুঙ্গিপাড়ায় থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ রাজাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী আলী হোসেন মোল্লা গ্রেপ্তার কিশোর মোতালেব হত্যা মামলা: সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বিদায় মেহেন্দিগঞ্জ, নতুন ঠিকানা উজিরপুর — দক্ষতার ছাপ রেখে যাচ্ছেন ইউএনও রিয়াজুর রহমান ৩৫ বছর পর সরকারি পুকুর দখলমুক্ত বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, আঘাত হানতে পারে শুক্রবার নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়ে প্রাণ দিল এসএসসি পরীক্ষার্থী ঝালকাঠিতে পরিবারকে জিম্মি করে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার বরিশালে স্বাস্থ্য ঝুঁকিতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ শতাধিক শিশু ভান্ডারিয়ায় শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সংকটে
ঝালকাঠিতে পরিবারকে জিম্মি করে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

ঝালকাঠিতে পরিবারকে জিম্মি করে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ঝালকাঠির রাজাপুরে ধর্ষণ মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আলী হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আলী হোসেন মোল্লা উপজেলার মৃত আনেচ মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৫ নভেম্বর রাজাপুর থানায় করা একটি ধর্ষণ মামলার আসামি আলী হোসেন। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ে যাওয়া—আসার পথে আলী হোসেন তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। এর ধারাবাহিকতায় ২০২২ সালের ২৮ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে জানালার শিক ভেঙে ওই ছাত্রীর ঘরে প্রবেশ করেন তিনি। পরে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত—পা ও মুখ বেঁধে ছাত্রীকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর বিষয়টি কাউকে না জানাতে বলে ভুক্তভোগী ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দিয়ে চলে যান আলী হোসেন। পরে ছাত্রীর মা বাদী হয়ে রাজাপুর থানায় মামলা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন—অর—রশিদ হাওলাদার বলেন, আদালতের পরোয়ানাভুক্ত আলী হোসেন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost