, , ,
শিরোনাম
টুঙ্গিপাড়ায় থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ রাজাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী আলী হোসেন মোল্লা গ্রেপ্তার কিশোর মোতালেব হত্যা মামলা: সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বিদায় মেহেন্দিগঞ্জ, নতুন ঠিকানা উজিরপুর — দক্ষতার ছাপ রেখে যাচ্ছেন ইউএনও রিয়াজুর রহমান ৩৫ বছর পর সরকারি পুকুর দখলমুক্ত বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, আঘাত হানতে পারে শুক্রবার নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়ে প্রাণ দিল এসএসসি পরীক্ষার্থী ঝালকাঠিতে পরিবারকে জিম্মি করে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার বরিশালে স্বাস্থ্য ঝুঁকিতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ শতাধিক শিশু ভান্ডারিয়ায় শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সংকটে
উজিরপুরে ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ

উজিরপুরে ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ

Reporter
প্রতিবেদক : মোঃ জুনায়েদ খান সিয়াম
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
 উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে রাজপথে নেমেছেন উজিরপুরের হাজার হাজার মানুষ। বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও মহাসড়ক অবরোধের মধ্য দিয়ে তাঁকে আরও কিছুদিন উজিরপুরে রাখার দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এর আগে উজিরপুর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইচলাদী বন্দরে পৌঁছে মহাসড়কে অবস্থান নেয়। পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ বিক্ষোভ ও মানববন্ধনে যোগ দেন।
কর্মসূচিতে বক্তব্য দেন চরমোনাই কামিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক মুফতি মাওলানা মোঃ মাসুদ হাসান ফিরোজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোঃ ইউসুফ এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ সরদার কমরেড।
বক্তারা বলেন, ইউএনও মোঃ আলী সুজা দায়িত্ব গ্রহণের পর থেকে উজিরপুরের প্রশাসনিক কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন এসেছে। প্রশাসনে স্বচ্ছতা, উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি এবং সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের সম্পৃক্ততা বেড়েছে। গ্রামীণ অবকাঠামো ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নেও তাঁর ভূমিকা রয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে তাঁর অবস্থান সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করেছে। সাধারণ মানুষ এখন আগের তুলনায় সহজে সরকারি সেবা পাচ্ছেন।
তাঁরা আরও বলেন, একজন সরকারি কর্মকর্তা চিরদিন একই কর্মস্থলে থাকবেন না, বদলি চাকরির স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু তিনি যেসব উন্নয়নমূলক কাজ শুরু করেছেন, সেগুলো বাস্তবায়নের স্বার্থে তাঁকে আরও কিছুদিন উজিরপুরে রাখা প্রয়োজন। এমন মানবিক ও জনবান্ধব কর্মকর্তাকে তাঁরা হারাতে চান না। এ সময় বক্তারা তাঁর বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান।
এদিকে মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-বরিশাল রুটে যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলামের অনুরোধে দুপুর ১২টার দিকে বিক্ষোভকারীরা কর্মসূচি স্থগিত করেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost