, , ,
শিরোনাম
টুঙ্গিপাড়ায় থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ রাজাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী আলী হোসেন মোল্লা গ্রেপ্তার কিশোর মোতালেব হত্যা মামলা: সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বিদায় মেহেন্দিগঞ্জ, নতুন ঠিকানা উজিরপুর — দক্ষতার ছাপ রেখে যাচ্ছেন ইউএনও রিয়াজুর রহমান ৩৫ বছর পর সরকারি পুকুর দখলমুক্ত বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, আঘাত হানতে পারে শুক্রবার নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়ে প্রাণ দিল এসএসসি পরীক্ষার্থী ঝালকাঠিতে পরিবারকে জিম্মি করে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার বরিশালে স্বাস্থ্য ঝুঁকিতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ শতাধিক শিশু ভান্ডারিয়ায় শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সংকটে
টুঙ্গিপাড়ায় থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ

টুঙ্গিপাড়ায় থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ—আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা) আওয়ামী লীগ ও ছাত্রলীগের তাণ্ডব চলছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর ও ১৫ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে আসামিদের ছিনিয়ে নিতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে পুলিশ বাধা দিলে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের পক্ষ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়।

পরে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়ায় পুলিশ পিছু হটে। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা থানার ভেতরে ঢুকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়।

এ বিষয়ে কথা বলার জন্য পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকে ফোন করা হলেও তারা কল রিসিভ করেননি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost