, , ,
শিরোনাম
টুঙ্গিপাড়ায় থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ রাজাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী আলী হোসেন মোল্লা গ্রেপ্তার কিশোর মোতালেব হত্যা মামলা: সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বিদায় মেহেন্দিগঞ্জ, নতুন ঠিকানা উজিরপুর — দক্ষতার ছাপ রেখে যাচ্ছেন ইউএনও রিয়াজুর রহমান ৩৫ বছর পর সরকারি পুকুর দখলমুক্ত বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, আঘাত হানতে পারে শুক্রবার নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়ে প্রাণ দিল এসএসসি পরীক্ষার্থী ঝালকাঠিতে পরিবারকে জিম্মি করে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার বরিশালে স্বাস্থ্য ঝুঁকিতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ শতাধিক শিশু ভান্ডারিয়ায় শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সংকটে
বরিশালে স্বাস্থ্য ঝুঁকিতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ শতাধিক শিশু

বরিশালে স্বাস্থ্য ঝুঁকিতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ শতাধিক শিশু

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

বরিশাল নগরীর ৪ নম্বর ওয়ার্ডের ‘আখতারুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়’ ও ‘দারুল রসাত নূরানী মাদ্রাসা’র পাশেই অবস্থিত একটি গুরুত্বপূর্ণ পুকুর বর্তমানে কচুরিপানায় ভরে গিয়ে সম্পূর্ণ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এর ফলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিশু—শিক্ষার্থীসহ ৩, ৪ ও ৭ নম্বর ওয়ার্ডের হাজার হাজার সাধারণ মানুষের মধ্যে চরম দুর্ভোগ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। অথচ মাত্র দুই বছর আগেও এই পুকুরটির পানির ওপর নির্ভরশীল ছিল এলাকার কয়েক হাজার মানুষ।

সরেজমিনে দেখা যায়, স্কুলটির নিজস্ব কোনো খেলার মাঠ নেই এবং সামনের অংশ জুড়েই রয়েছে এই কচুরিপানায় পূর্ণ পুকুর। স্কুলের পেছনে খোলা ড্রেন ও ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে। এমন অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই ঝুঁকি নিয়ে পড়ালেখা করছে প্রাথমিক বিদ্যালয়ের ২৯০ জন এবং মাদ্রাসার ১৫০ জন শিক্ষার্থী। এছাড়া কাজী বাড়ি মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিরাও পড়েছেন বিপাকে।

ঘন কচুরিপানার স্তূপ বিষধর সাপ, জোঁক ও পোকামাকড়ের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। যেকোনো মুহূর্তে এসব প্রাণী ড্রেন ও পুকুর থেকে উঠে এসে শিশুদের আক্রমণ করতে পারে। পাশাপাশি, অপরিচ্ছন্ন ড্রেন ও কচুরিপানায় ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়া বহনকারী মশার বংশবিস্তার ঘটছে। নোংরা পানির সংস্পর্শে শিশুদের মধ্যে ডায়রিয়া, টাইফয়েড, কলেরাসহ বিভিন্ন সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অভিভাবকরা। অন্যদিকে ড্রেনের পচা গন্ধ ও গ্যাসের কারণে শিশুদের পড়াশোনায় মনোযোগ নষ্ট হওয়ার পাশাপাশি শ্বাসকষ্টের সমস্যাও বাড়ছে।

এলাকাবাসীর অভিযোগ, একসময় রাতের আঁধারে বালু ফেলে পুকুরটি ভরাট করার চেষ্টা করা হয়েছিল, যা সিটি কর্পোরেশনের বাধায় পুরোপুরি সফল হয়নি। স্থানীয় প্রভাবশালী মালিকপক্ষ পুকুরটি পরিষ্কার না করে বরং ভরাট করার পাঁয়তারা চালাচ্ছে। বর্তমানে এই এলাকায় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে আগুন নেভানোর জন্য পানি সংগ্রহের একমাত্র জলাধার বলতে এই পুকুরটিই অবশিষ্ট রয়েছে (জোড় মসজিদ এলাকায় রয়েছে মাত্র ১টি)। কিন্তু পুকুরটি কচুরিপানায় ভরাট থাকায় জরুরি মুহূর্তে পানি পাওয়া অসম্ভব হয়ে পড়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। পুকুরটি দেখাশুনার দায়িত্বে রয়েছেন স্থানীয় মাছুমা বেগম নামের এক নারী।

এ বিষয়ে ‘আখতারুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়’—এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডালিয়া পারভিন বলেন, “শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে এমন পরিবেশ থাকা অত্যন্ত বিপজ্জনক ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ।”

কাজী বাড়ি মসজিদ কমিটির পক্ষে সেলিম মৃদ্ধা জানান, বিসিসি কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানোর পরও পুকুরটি পরিষ্কারের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। এলাকার বাসিন্দারা অবিলম্বে এই পুকুরটি পরিষ্কার করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য জোর দাবি জানিয়েছেন।

দারুল রসাত নূরানী মাদ্রাসার পক্ষে হাফেজ মাহমুদ বলেন, “পুকুরটি পরিষ্কার রাখলে এলাকার বহু মানুষের উপকার হতো, কিন্তু মালিক পক্ষ এটি ভরাট করতে চায়।”

এ বিষয়ে পুকুর মালিক রেখা তারেক বলেন, “বিষয়টি আমার বিবেচনায় রইল, পরবর্তীতে ভেবে সিদ্ধান্ত নেব।”

বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা মো. ইউসুফ আলী জানান, “বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost