, , ,
শিরোনাম
বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড কাজিরহাটে সন্ত্রাস দমন আইনে ১১ জনসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, দুইজন হাতেনাতে আটক কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির ‘টাকা দিয়ে’ মুক্তি পেলেন গোপালগঞ্জে ‘অপহৃত’ বাগেরহাটের বিএনপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর পাথরঘাটা উপজেলা এনসিপির কমিটিতে অনুমতি ছাড়া নাম, শিক্ষকের পদত্যাগ পটুয়াখালীতে ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার বরগুনায় ২ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী গ্রেপ্তার
কাজিরহাট ইকরা মডেল মাদ্রাসায় অভিভাবক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কাজিরহাট ইকরা মডেল মাদ্রাসায় অভিভাবক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter
প্রতিবেদক : এস এম শাহা-আলম
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বরিশালের কাজিরহাট থানার ইকরা মডেল মাদ্রাসায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের সার্বিক উন্নয়ন, অগ্রগতি পর্যালোচনা এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাদ্রাসা প্রাঙ্গণে এ অভিভাবক সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি, নৈতিক শিক্ষা ও ভবিষ্যৎ অগ্রগতি নিয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনাও দেওয়া হয়।

অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন ইকরা মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা এইচ এম আবু সাঈদ।
অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন কাজিরহাট থানা প্রেসক্লাবের সভাপতি এস এম শাহ আলম, সাধারণ সম্পাদক রাসেল কবিরসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, কবিতা, ইসলামী সংগীতসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেয়। এতে মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost