, , ,
শিরোনাম
বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড কাজিরহাটে সন্ত্রাস দমন আইনে ১১ জনসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, দুইজন হাতেনাতে আটক কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির ‘টাকা দিয়ে’ মুক্তি পেলেন গোপালগঞ্জে ‘অপহৃত’ বাগেরহাটের বিএনপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর পাথরঘাটা উপজেলা এনসিপির কমিটিতে অনুমতি ছাড়া নাম, শিক্ষকের পদত্যাগ পটুয়াখালীতে ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার বরগুনায় ২ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী গ্রেপ্তার
বরিশালে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

বরিশালে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বরিশাল নগরীর কালুশাহ সড়ক এলাকায় সাবিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে সাবিনার মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। নিহতের পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে।

নিহত সাবিনা আক্তার ঝালকাঠির নলছিটি উপজেলার হাড়ীখালি গ্রামের জাকির হোসেন তালুকদারের মেয়ে। প্রায় দেড় বছর আগে বরিশাল নগরের কালুশাহ সড়কের লাল মিয়া খলিফার ছেলে হীরা খলিফার (৩২) সঙ্গে তার বিয়ে হয়। তাদের চার মাস বয়সী হুমায়রা নামে একটি কন্যাসন্তান রয়েছে।

নিহতের স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই সাবিনার দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। চার লাখ টাকা যৌতুকের দাবিতে স্বামী হীরা খলিফাসহ শ্বশুরবাড়ির লোকজন তাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। একপর্যায়ে নির্যাতন সইতে না পেরে সাবিনা বাবার বাড়িতে চলে যান এবং নলছিটির ব্র্যাক কার্যালয়ে অভিযোগ করেন। ঘটনার প্রায় ১৫ দিন আগে ব্র্যাকের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসার পর তাকে আবার বরিশালে স্বামীর বাড়িতে ফিরিয়ে আনা হয়।

পরিবারের দাবি, সমঝোতার পরও সাবিনার ওপর নির্যাতন বন্ধ হয়নি। এরই মধ্যে ঘটনার সাত দিন আগে একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান তার স্বামী হীরা খলিফা।

নিহতের বাবা জাকির হোসেন তালুকদার অভিযোগ করে বলেন, “আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। বিয়ের পর থেকেই আমার মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। দীর্ঘদিন ধরে চার লাখ টাকা যৌতুক দাবি করা হচ্ছিল।”

তিনি আরও অভিযোগ করেন, কারাগারে থাকা হীরার পরামর্শে তার তিন ভাসুর, দেবর, শাশুড়ি ও দুই জা মিলে সাবিনাকে হত্যা করেছেন। এ ঘটনায় তিনি আইনের আশ্রয় নিয়ে বিচার দাবি করেন।

একই ধরনের অভিযোগ করেছেন নিহতের চাচাতো ভাই সোহাগ। তবে তাদের এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি।

এদিকে, ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সাবিনার মৃত্যুর প্রকৃত কারণও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost