
বরিশালের বাকেরগঞ্জে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ আজিজুল হক (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রুনসি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ আজিজুল হক রুনসি এলাকার বাসিন্দা। তিনি মৃত চেরাগ আলী হাওলাদারের ছেলে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন জানান, পুলিশের অভিযানের সময় আজিজুল হকের বাসা থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।