, , ,
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাকে ঘিরে ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি বরিশালের নিখোঁজ বিচারক কুয়াকাটা থেকে উদ্ধার বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে আগুন, ভাঙচুর আরজেএফের সাধারণ পরিষদের সদস্য মনোনীত হলেন সাংবাদিক মোঃ শাহ আলম কর অঞ্চল-১২-এর প্রধান সহকারী মাহবুব আলমের সম্পদ নিয়ে প্রশ্ন-২ কোটি টাকার ফ্ল্যাট ও জমি বরিশালে নিখোঁজ সহকারী জজ শেখ ফারহান নাদিমের সন্ধান মেলেনি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে বরিশালে সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিশাল বিক্ষোভ আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ১২ মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধের অভিযোগ,গৌরনদীতে যুবলীগ নেতাকে পিটিয়ে আহত
বরিশাল-ঢাকা মহাসড়কে অবরোধ, টেকেরহাটে আটকা বরিশালগামী যানবাহন

বরিশাল-ঢাকা মহাসড়কে অবরোধ, টেকেরহাটে আটকা বরিশালগামী যানবাহন

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সড়ক অবরোধের কারণে ঢাকা—বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ ও মাদারীপুর অংশে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী যাত্রী ও পরিবহনগুলো ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে মাদারীপুরের টেকেরহাট এলাকায় আটকা পড়েছে বরিশাল বিভাগের বিভিন্ন স্থান থেকে আসা যানবাহন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে মহাসড়কটির বিভিন্ন স্থানে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই মহাসড়কে স্বল্পসংখ্যক যানবাহন চলাচল করতে দেখা গেছে। মাদারীপুরের টেকেরহাট থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত বিভিন্ন স্থানে গাছের গুঁড়িসহ নানা প্রতিবন্ধকতা ফেলে সড়ক অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।

এদিকে, অবরোধের প্রভাবে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা যানবাহন টেকেরহাট এলাকায় আটকা পড়ে। পরিস্থিতি আঁচ করতে পেরে কোনো কোনো যানবাহন আগেই মস্তফাপুর এলাকায় যাত্রীদের নামিয়ে দিচ্ছে। এতে গন্তব্যে পৌঁছাতে বিকল্প পরিবহনের ওপর নির্ভর করতে হচ্ছে যাত্রীদের।

পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সকালে ছেড়ে আসা যাত্রীবাহী বাসগুলোর অনেকগুলোই গন্তব্যে পৌঁছাতে পেরেছে। তবে কিছু বাস বিকল্প পথ ব্যবহার করেছে। পরবর্তী সময়ে সড়কে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় যান চলাচল সীমিত হয়ে পড়ে।

সড়কে এমন পরিস্থিতিতে বরিশালসহ দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দীর্ঘ সময় অপেক্ষা ও বিকল্প পথে যাতায়াতের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধের ঘটনা ঘটলেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা দেখা যাচ্ছে না।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost