, , ,
শিরোনাম
বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড কাজিরহাটে সন্ত্রাস দমন আইনে ১১ জনসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, দুইজন হাতেনাতে আটক কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির ‘টাকা দিয়ে’ মুক্তি পেলেন গোপালগঞ্জে ‘অপহৃত’ বাগেরহাটের বিএনপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর পাথরঘাটা উপজেলা এনসিপির কমিটিতে অনুমতি ছাড়া নাম, শিক্ষকের পদত্যাগ পটুয়াখালীতে ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার বরগুনায় ২ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী গ্রেপ্তার
বরিশালে সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিশাল বিক্ষোভ

বরিশালে সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিশাল বিক্ষোভ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দেশজুড়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও লকডাউন কর্মসূচির প্রতিবাদে বরিশালে বিশাল বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বরিশাল সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাহাত তালুকদারের নেতৃত্বে আয়োজিত এ মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের বরিশাল—ভোলা মহাসড়ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের এলাকাসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

মিছিল চলাকালে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেওয়া বরিশাল সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাহাত তালুকদার বলেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে।

দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা ছাত্রদল রাজপথে থেকে প্রতিহত করবে। কোনো ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্য বরদাশত করা হবে না।

দেশের স্বার্থে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী আগামীতেও রাজপথে সোচ্চার থাকবে।
তিনি আরও বলেন, ছাত্রদল সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় রাজপথে ছিল, এখনো রয়েছে এবং ভবিষ্যতেও রাজপথে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost