
পটুয়াখালীর মির্জাগঞ্জে পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে তথ্য সংগ্রহে যাওয়ার পথে জাতীয় দৈনিক ‘দেশের কণ্ঠ’ ও ‘বাংলাদেশ সমাচার’-এর দুই প্রতিনিধির ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। ১৯ নভেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা ওই দুই সাংবাদিককে কিল-ঘুষি মারাসহ প্রাণনাশের হুমকি দেয় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে জব্দ করে রাখে।
ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন—দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাব-এর দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ সুজন সিকদার এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাব-এর সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আলমগীর হোসেন জুয়েল।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে পেশাগত কাজে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সুজন সিকদার ও আলমগীর হোসেন জুয়েল মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। পথিমধ্যে মির্জাগঞ্জ উপজেলা কলেজ রোড চত্বরে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাদের এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে।
একপর্যায়ে দুর্বৃত্তরা সাংবাদিকদের সাথে থাকা মোবাইল ফোন ও মোটরসাইকেলটি দোস্ত দোস্তি করে ছিনিয়ে নিয়ে নিজেদের জিম্মায় আটকে রাখে। পাশাপাশি, এ বিষয়ে বাড়াবাড়ি করলে বা সংবাদ প্রকাশ করলে তাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। ঘটনার কিছুক্ষণ পর নানা নাটকীয়তার মধ্য দিয়ে জব্দকৃত মোটরসাইকেল ও মোবাইল ফোনটি টাকার নিয়ে ফেরত দেওয়া হয়।
পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় উপজেলা প্রেসক্লাব-সহ স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।