, , ,
শিরোনাম
বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড কাজিরহাটে সন্ত্রাস দমন আইনে ১১ জনসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, দুইজন হাতেনাতে আটক কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির ‘টাকা দিয়ে’ মুক্তি পেলেন গোপালগঞ্জে ‘অপহৃত’ বাগেরহাটের বিএনপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর পাথরঘাটা উপজেলা এনসিপির কমিটিতে অনুমতি ছাড়া নাম, শিক্ষকের পদত্যাগ পটুয়াখালীতে ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার বরগুনায় ২ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী গ্রেপ্তার
কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, দুইজন হাতেনাতে আটক

কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, দুইজন হাতেনাতে আটক

Reporter
প্রতিবেদক : এস এম শাহা-আলম
প্রকাশিত : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বরিশালের কাজিরহাট থানার বিদ্যানন্দপুর ইউনিয়নের চর খাজুরিয়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে প্রবাসীর স্ত্রীর ঘরে চুরির ঘটনায় দুইজনকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। এ ঘটনায় আরও দুইজন পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে প্রবাসী ইয়াসিন হাওলাদারের স্ত্রী সাথী বেগম তার সন্তান ও শাশুড়িকে নিয়ে খাবার শেষে ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। ছোট সন্তান থাকায় তিনি রাতে ঘরের বাতি জ্বালিয়ে ঘুমান।

রাত আনুমানিক ১১টার দিকে ঘরের ভেতরে থাকা প্লাস্টিকের ওয়ারড্রবে শব্দ শুনে সাথী বেগমের ঘুম ভেঙে যায়। এ সময় তিনি আলো জ্বালিয়ে সুমন সরদার, সায়েম মোল্লা, রাফিন হাওলাদার ও সগীর হাওলাদারকে ঘরের ভেতরে দেখতে পান বলে এজাহারে উল্লেখ করেন। ঘরের কাপড়চোপড় এলোমেলো অবস্থায় দেখে তিনি ডাক—চিৎকার শুরু করেন।

এ সময় চিৎকার শুনে পাশের ঘর থেকে সাথী বেগমের চাচা শ্বশুর সালাম হাওলাদার এগিয়ে এসে সুমন সরদার ও সায়েম মোল্লাকে আটক করেন। অন্যদিকে রাফিন হাওলাদার ও সগীর হাওলাদার দৌড়ে পালিয়ে যায় বলে জানা গেছে।

পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে ঘরে থাকা একটি লেদারের ব্যাগ ও ওয়ারড্রব খোলা এবং কাপড়চোপড় এলোমেলো অবস্থায় দেখতে পান।

সাথী বেগমের অভিযোগ, ঘর থেকে এক ভরি ওজনের একটি স্বর্ণের নেকলেস, যার আনুমানিক মূল্য ২ লাখ ২২ হাজার টাকা এবং আট আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল, যার আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা চুরি হয়েছে।

খবর পেয়ে কাজিরহাট থানার উপপরিদর্শক (এসআই) কবির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতিতে আটক সুমন ও সায়েম চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এছাড়া পালিয়ে যাওয়া রাফিন ও সগীর তাদের সঙ্গে ছিল বলেও তারা স্বীকার করেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, আটক দুজন লাঠি দিয়ে ঘরের দরজা খোলার পর ভেতরে প্রবেশের বিষয়েও তথ্য দিয়েছেন। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

এ ঘটনায় ২০ নভেম্বর সাথী বেগম বাদী হয়ে কাজিরহাট থানায় মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় দায়ের করা হয়েছে। পরে আটক সুমন সরদার ও সায়েম মোল্লাকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক অপর দুইজনকে গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost