, , ,
মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতাকর্মী গ্রেপ্তার

মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতাকর্মী গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : এসএম শাহ আলম
প্রকাশিত : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বরিশালের মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মো. হামিম হাওলাদার (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হামিম হাওলাদার মুলাদী উপজেলার দড়িচর কাঠেরপোল এলাকার বাসিন্দা। তিনি বাবুল হাওলাদারের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, হামিম মুলাদী উপজেলা ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য।

গতকাল রাতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে তাকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানার সঙ্গে কথা হলে তিনি বলেন, “অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost