, , ,
শিরোনাম
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ ‘আমাদের বিবেচনায় আছে’, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনমন্ত্রী বধূ সাজে অপেক্ষা কনের, যৌতুকের জন্য আটকে গেল বিয়ে দুই লাখ টাকার নিচে নামলো সোনার ভরি ভান্ডারিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি’র মতবিনিময় মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের সঙ্গে জড়িত সন্দেহে ৫ কর্মকর্তাকে মারধর, ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের চিকিৎসায় IMCI কেন্দ্র
বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান

বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

নানা কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনে বরিশালে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে বরিশালের লেবুখালী সেনানিবাসে বীরশ্রেষ্ঠদের পরিবার, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান, কেক কাটা এবং আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় সেনানিবাসের মাল্টিপারপাস হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ০৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. সাজেদুর রহমান।

বক্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধে বরিশাল অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা ও গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি আরও বলেন, আধুনিক সামরিক প্রযুক্তির সঙ্গে দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয় ঘটিয়ে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর সক্ষমতা আরও সুদৃঢ় হবে।

অনুষ্ঠানের একপর্যায়ে বরিশাল জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমনসহ আমন্ত্রিত অতিথিরা কেক কাটায় অংশ নেন। পরে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বীরশ্রেষ্ঠদের পরিবারের সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি—পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost