, , ,
শিরোনাম
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কাউখালীতে নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই: জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে কাউখালীর প্রবীণ গৃহশিক্ষক দম্পতির বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ ‘আমাদের বিবেচনায় আছে’, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনমন্ত্রী বধূ সাজে অপেক্ষা কনের, যৌতুকের জন্য আটকে গেল বিয়ে দুই লাখ টাকার নিচে নামলো সোনার ভরি ভান্ডারিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি’র মতবিনিময় মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter
প্রতিবেদক : এস এম শাহা-আলম
প্রকাশিত : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

 

বরিশালের কাজিরহাট থানার আন্দারমানিক ইউনিয়নের পূর্বভাঙ্গা ৬ নম্বর ওয়ার্ডে মিলি (১৫) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকালে নিজ ঘরের জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মিলি ওই এলাকার প্রবাসী রবিন ওরফে রুহুল আমিন হাওলাদারের মেয়ে এবং আন্দারমানিক মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে পড়াশোনা নিয়ে মিলিকে বকাঝকা করেন তার মা মোকছেনুর বেগম। এতে মায়ের সঙ্গে অভিমান করে মিলি রাতে খাবার না খেয়ে নিজ কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরে তার মা তাকে আর খাবারের জন্য ডাকেননি।

শনিবার সকাল আনুমানিক ৭টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য মিলিকে ডাকতে যান তার মা। এ সময় ঘরটি ভেতর থেকে বন্ধ দেখতে পান তিনি। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয়রা এসে জানালার কাচ ভেঙে ভেতরে তাকিয়ে মিলিকে জানালার গ্রিলের পশ্চিম পাশে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে কাজিরহাট থানার এসআই আলমগীর ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় মিলির ফুপু বাদী হয়ে কাজিরহাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

মিলির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২১ নভেম্বর রাত ১০টা থেকে ২২ নভেম্বর সকাল ৭টার মধ্যে পরিবারের অগোচরে এ ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা।

তবে স্থানীয় কয়েকজন বাসিন্দা ঘটনাটিকে রহস্যজনক বলে মনে করছেন। তাদের দাবি, সঠিক তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা প্রয়োজন।

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost