, , ,
শিরোনাম
ভান্ডারিয়ায় বাসে মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে কাউখালীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাতক আসামি গ্রেপ্তার জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান গ্যারেজ মালিককে হত্যা করে ৭২টি ব্যাটারি ও ২ অটোরিকশা লুট বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-১ বরিশাল রূপাতলীতে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ও অনিয়মের অভিযোগ আমতলীতে ঘুষের ১ লাখ টাকাসহ প্রকৌশলী আটক মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ সদস্য গ্রেপ্তার বোমাসদৃশ বস্তুর গায়ে চিরকুট, ‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না’ জুলাই প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম
ভোলায় নতুন কূপের দ্বিতীয় স্তরেও মিলেছে গ্যাস

ভোলায় নতুন কূপের দ্বিতীয় স্তরেও মিলেছে গ্যাস

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ভোলার ভোলা নর্থ গ্যাসক্ষেত্রের নতুন খনন করা ভোলা নর্থ—৩ কূপের প্রথম স্তরের পর এবার দ্বিতীয় স্তরেও গ্যাসের সন্ধান পাওয়া গেছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, দ্বিতীয় স্তর থেকে প্রতিদিন ১৮ থেকে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে অবস্থিত ভোলা নর্থ—৩ কূপের দ্বিতীয় স্তরের ডিএসটি পরীক্ষা শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।

বাপেক্স জানায়, গত ১৫ নভেম্বর কূপটির প্রথম স্তরের ডিএসটি পরীক্ষা করা হয়। ওই স্তর থেকে প্রতিদিন ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।

এরপর রোববার সন্ধ্যায় কূপটির ৩ হাজার ২৬১ দশমিক ৫ থেকে ৩ হাজার ২৬৬ দশমিক ৫ মিটার গভীরতায় দ্বিতীয় স্তরের ডিএসটি পরীক্ষা শুরু করা হয়। প্রাথমিক ধারণা অনুযায়ী, এই স্তর থেকে প্রতিদিন ১৮ থেকে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।

বাপেক্স আরও জানায়, গত ৯ সেপ্টেম্বর ভোলা নর্থ—৩ কূপের খননকাজ শুরু হয়। কূপটি ৩ হাজার ৫২৬ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। পরে ১৪ নভেম্বর পারফোরেশন বা ছিদ্র করার কাজ শেষ হয়। এরপর ১৫ নভেম্বর সকালে প্রথম স্তরের ডিএসটি পরীক্ষা শুরু করা হয়।

উল্লেখ্য, ১৯৯০—এর দশক থেকে এখন পর্যন্ত ভোলার বোরহানউদ্দিন ও সদর উপজেলায় তিনটি গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বাপেক্স। নতুন কূপসহ এই তিনটি গ্যাসক্ষেত্রে মোট কূপের সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost